সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে ফেনীর ফুলগাজীতে গণমিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার দুপুরে ফুলগাজী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণমিছিলে নেতৃত্ব দেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।
গণমিছিলে উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল কালাম, আক্তারুজ্জামান আজিম, মাস্টার আবুল খায়ের ও শহিদুল্লাহ মজুমদার উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইয়াসিন মাহমুদ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম রসূল, ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন সোহেল, মো. ইব্রাহিম ও মো. ফারুক ভূঁইয়া মিছিলে অংশ নেন।
এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইউসুফ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিলটি ফুলগাজী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। বৃষ্টির মধ্যেও কর্মসূচি অব্যাহত থাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়।
বাংলা৭১নিউজ/আরএইচ
























