ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বৃষ্টিতে নওগাঁয় কৃষকদের বাড়বে ঋণের বোঝা Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফুলগাজীতে বিএনপির গণমিছিল Logo রোজায় চাহিদা মেটাতে নিত্যপণ্যের সরবরাহ বাড়াচ্ছে টিসিবি Logo বেন্দারচর এলাকায় হিন্দুদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি: পুলিশ Logo হাজিরা দিয়েও কাজ করেননি শ্রমিকরা, আশুলিয়ায় ৮০ কারখানায় ছুটি Logo বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার Logo পোশাক খাত নিয়ে নানা ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ Logo ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী Logo জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান Logo রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি

বেন্দারচর এলাকায় হিন্দুদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি: পুলিশ

নড়াইলের কালিয়ায় বিএনপির দুইজনকে হত্যার জেরে বেন্দারচর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কোনো হিন্দু সম্প্রদায়ের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী ঢাকা পোস্টকে বলেন, ২০ থেকে ২৫টি বাড়িতে ভাঙচুর ও ৫টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বেন্দারচর এলাকায় কোনো হিন্দু সম্প্রদায়ের বসবাস নেই। কোনো হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনাও ঘটেনি।

তিনি বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় এসব ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ আওয়ামী লীগ নেতাদের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৮ নভেম্বর) নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ঠেকানোর দাবিতে কালিয়া উপজেলায় মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। তাদের বহর বেন্দারচরের বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়।

এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সেখানে তাদের মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কালিয়া মডেল মসজিদে নিহত দুজনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ওসি ইদ্রিস আলী জানান, দুই নেতা হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে ভুক্তভোগী পরিবারের সদস্যরা শনিবার মামলা করতে থানায় আসবেন বলে কথা রয়েছে। এ ঘটনায় দুজন খুলনার খানজাহান আলী থানায় আটক রয়েছেন। হত্যা মামলা হলে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বৃষ্টিতে নওগাঁয় কৃষকদের বাড়বে ঋণের বোঝা

বেন্দারচর এলাকায় হিন্দুদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি: পুলিশ

আপডেট সময় ০৬:৫১:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬