ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, শ্রমিকদের বিক্ষোভ অনলাইন ডেস্ক Logo স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব ছাড়তে বললেন রাফি Logo হাফ ভাড়া নিয়ে ইডেন ছাত্রীকে হেনস্তা, নীলাচলের ৮ বাস আটকে দিলেন শিক্ষার্থীরা Logo গাজীপুরে কাজে ফিরেছেন ৮০ শতাংশ পোশাক শ্রমিক, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় আজও কর্মবিরতি Logo আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি Logo ঢাকার বাজারে মসলার দামে ঊর্ধ্বগতি, কেজিতে বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত Logo যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস Logo শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি আন্দোলন গড়ে তুলতে চান: রিজভী Logo জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয় : সেলিম উদ্দিন Logo অপ্রতিম হত্যা মামলার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে

ঢাকার বাজারে মসলার দামে ঊর্ধ্বগতি, কেজিতে বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত

ঢাকার পাইকারি ও খুচরা বাজারে গত এক সপ্তাহে আমদানিনির্ভর বিভিন্ন মসলা ও শুকনা ফলের দাম বেড়েছে। পণ্যভেদে কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত মূল্যবৃদ্ধি হয়েছে। এতে ক্রেতাদের পাশাপাশি বিপাকে পড়েছেন খুচরা বিক্রেতারাও।

রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়া, ইব্রাহিমপুর, কচুক্ষেত ও কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কচুক্ষেতের মুসলিম এন্টারপ্রাইজের কর্মী সজীব মিয়া জানান, গত ১০ দিনে বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, আগে প্রতি কেজি এলাচ ৪ হাজার ৮০০ টাকায় বিক্রি হলেও এখন তা ৫ হাজার ২০০ টাকা।

লবঙ্গের দাম ১ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৭০০ টাকা। একইভাবে জিরা ৫৫০ টাকা থেকে বেড়ে ৬৫০ টাকা এবং কাজুবাদাম ১ হাজার ৩০০ টাকা থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া পেস্তাবাদামের কেজি ৩ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৯০০ টাকা, কিশমিশ ৮২০ টাকা থেকে ৮৮০ টাকা এবং ইসবগুলের ভুসি ১ হাজার টাকা থেকে বেড়ে ১ হাজার ২০০ টাকা হয়েছে।

সজীব মিয়া বলেন, দাম বেশি হওয়ায় ক্রেতারা কেনাকাটার আগে একাধিক দোকানে খোঁজ নিচ্ছেন। কেউ দুই-তিনটি দোকানে দাম যাচাই করে আবার ফিরে আসছেন, আবার অনেকে কিছু না কিনেই চলে যাচ্ছেন।

ইব্রাহিমপুর কাঁচাবাজারের হাশেম জেনারেল স্টোরের স্বত্বাধিকারী আবুল হাশেম জানান, কচুক্ষেতের পাইকারদের কাছ থেকে জিরা কিনতে এখন কেজিতে ১০০ টাকা বেশি দিতে হচ্ছে। গত সপ্তাহে যে জিরা তিনি ৬০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন, বর্তমানে তা বিক্রি করছেন ৭০০ টাকায়। অন্যান্য মসলা ও শুকনা ফলের দামও বেড়েছে বলে জানান তিনি।

কারওয়ান বাজারের পাইকারি মসলার দোকান রাসেল বানিয়াতি স্টোরের স্বত্বাধিকারী সাইদুলও মূল্যবৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন। তার দাবি, ভারতসহ আন্তর্জাতিক বাজারে মসলার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে।

সাইদুলের তথ্য অনুযায়ী, ভারত থেকে জিরা ও এলাচসহ বেশ কয়েক ধরনের মসলা আমদানি করা হয়। ঢাকার বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতারা তার দোকান থেকে পণ্য কিনে সাধারণত কেজিতে ১০ থেকে ২০ টাকা লাভ রেখে বিক্রি করেন।

অন্যদিকে, মিরপুরের পল্লবীর কালশী বাজারের খুচরা বিক্রেতা শাহীন শেখ জানান, গত সপ্তাহে কারওয়ান বাজার থেকে প্রতি কেজি জিরা ৫২০ টাকায় কিনলেও এবার তাঁকে কিনতে হয়েছে ৬২০ টাকায়। এ ছাড়া তিনি ২০ কেজি করে হলুদ ও মরিচ কিনেছেন। এ দুটি পণ্যের দামও কেজিতে ২০ টাকা করে বেড়েছে।

শাহীন শেখ বলেন, এভাবে দাম বাড়তে থাকলে ক্রেতাদের কাছে জবাব দেওয়া কঠিন হয়ে পড়ে। পণ্যের দাম বাড়লে স্বাভাবিকভাবেই চাহিদা কমে যায়, যার প্রভাব পড়ে বিক্রির ওপর।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, শ্রমিকদের বিক্ষোভ অনলাইন ডেস্ক

ঢাকার বাজারে মসলার দামে ঊর্ধ্বগতি, কেজিতে বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত

আপডেট সময় ০১:৫৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬