ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সু চি-মিন অং হ্লেইংয়ের জন্য কী বার্তা দিচ্ছে? Logo কয়েকটি গাড়ি পুড়িয়ে সরকার হটানো যাবে না : অ্যাডভোকেট জয়নুল আবেদীন Logo ৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির Logo অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন : স্পিকার Logo দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা Logo রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার Logo গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো

এক ঢিলে ৮ বছর নিষিদ্ধ ইকুয়েডরের ফুটবলার

ফুটবল মাঠে উত্তেজনা, তর্ক কিংবা বাগ্‌বিতণ্ডা নতুন কিছু নয়। তবে সেই উত্তেজনা যখন সহিংসতায় রূপ নেয়, তখন তার পরিণতি হতে পারে ভয়াবহ।

ইকুয়েডরের তৃতীয় বিভাগের এক ম্যাচে তেমনই কাণ্ড ঘটিয়েছেন ফুটবলার জন পারলাজা।

সহকারী রেফারিকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারায় ৮ বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন পারলাজা। শুধু তাই নয়, এই শাস্তি বিশ্বব্যাপী কার্যকর করতে ফিফার কাছেও আবেদন জানাবে দেশটির ফুটবল ফেডারেশন।

গত ১৭ অক্টোবর ক্লাব সিউদাদ দে ইয়ানৎসা ও ক্লাব রিও আগুয়ারিকোর মধ্যকার ম্যাচে ঘটে এই ঘটনা।

ম্যাচের ৯৬তম মিনিটে ডাগআউট থেকে সহকারী রেফারি লেনিন জিওভান্নি ওহেদা নুনেজকে লক্ষ্য করে পাথর ছোড়েন পারলাজা। সেটি সরাসরি আঘাত হানে রেফারির শরীরে। গুরুতর আহত হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতেও বাধ্য হয় কর্তৃপক্ষ।

বুধবার এক বিবৃতিতে ইকুয়েডর ফুটবল ফেডারেশন (এফইএফ) জানায়, ওই ঘটনায় গুরুতর আহত হন সহকারী রেফারি।

এমনকি অস্ত্রোপচারেরও প্রয়োজন হয় তাঁর। সুস্থ হয়ে উঠতে চিকিৎসকেরা তাকে ৬০ দিনের বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

ফেডারেশনের শৃঙ্খলা কমিটি ম্যাচ কর্মকর্তার ওপর শারীরিক হামলার জন্য দায়ী করেছে পারলাজাকে। তাকে ২০৩৪ সালের ১৯ অক্টোবর পর্যন্ত ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া ইয়ানৎসাকে ২ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

হত রেফারির চিকিৎসার খরচ বাবদ আরো ৪ হাজার ৩৬৯ ডলার ৭৩ সেন্ট দিতে হবে ক্লাবটিকে।

ঘটনার পর ২০ অক্টোবর এক বিবৃতিতে ক্ষমা চেয়েছিল ইয়ানৎসা। একই সঙ্গে পারলাজাকে তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কারের কথাও জানিয়েছিল ক্লাবটি। তবে ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারল না ইকুয়েডরের ক্লাবটি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সু চি-মিন অং হ্লেইংয়ের জন্য কী বার্তা দিচ্ছে?

এক ঢিলে ৮ বছর নিষিদ্ধ ইকুয়েডরের ফুটবলার

আপডেট সময় ০৩:৪১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬