ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশ-বিজিবির সংঘর্ষ Logo পুলিশের গুলিতে পা হারানো সাবেক ছাত্রদল নেতার ক্ষতিপূরণ চেয়ে রিট Logo রংপুরে এবার টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন Logo চার্জশিটে আসামি শামীম ওসমান ও তার স্ত্রী-ছেলেসহ ৬ জন Logo রাজধানীজুড়ে চালু হচ্ছে এআই ট্রাফিক সিগন্যাল, আনা হচ্ছে মনোরেলও Logo ককটেল বিস্ফোরণ মামলায় সেই আইনজীবী সোহাগ কারাগারে Logo সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ হয়েছিল Logo দুদকের ৫ম তলায় আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে Logo পর্যায়ক্রমে সব মাদরাসায় মিড-ডে মিল চালু হবে : প্রধানমন্ত্রী Logo বিমা খাতে ৭৩ শতাংশ দাবি অপরিশোধিত, জবাবদিহি নিশ্চিতের আহ্বান তিতুমীরের

রাজধানীজুড়ে চালু হচ্ছে এআই ট্রাফিক সিগন্যাল, আনা হচ্ছে মনোরেলও

রাজধানীর তীব্র যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থাকে আধুনিকায়ন করতে মেট্রোরেলের পাশাপাশি এবার ‘মনোরেল’ চালুর বিষয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করছে সরকার। একইসঙ্গে আগামী দুই মাসের মধ্যে রাজধানীর ৫০টি পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরোদমে কাজ শুরু করবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।

সংসদ সদস্য মো. আবুল কালাম উল্লেখ করেন, যানজটের কারণে দেশে প্রতি বছর ৩৭ হাজার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হচ্ছে, যার মূল কারণ লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হওয়া এবং অতিরিক্ত জ্বালানির অপচয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর রাজধানীর শহীদ জাহাঙ্গীর গেট থেকে সদরঘাট পর্যন্ত এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ট্রাফিক সিস্টেম চালুর ফলে আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হচ্ছে এবং দুর্ঘটনা ও যানজট অনেকটাই কমে এসেছে।

এ পরিপ্রেক্ষিতে তিনি ঢাকার সব প্রধান সড়ক ও দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে এআই ট্রাফিক সিস্টেমের আওতায় আনতে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দেবেন কিনা, তা জানতে চান।

জবাবে প্রধানমন্ত্রী জানান, এ বিষয়ে নতুন করে নির্দেশনা দেওয়ার প্রয়োজন নেই, কারণ আরও তিন মাস আগেই সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়ে গেছে। ইতোমধ্যে ঢাকা শহরের ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নতুন করে এআই ক্যামেরাসম্পন্ন ট্রাফিক সিগন্যাল লাইট বসানোর কাজ চলছে।

প্রধানমন্ত্রী বলেন, নগরবাসী ইতোমধ্যে বিভিন্ন পয়েন্টে নতুন সিগন্যাল লাইট বসানো দেখতে পাচ্ছেন। যদিও সেগুলো এখনো পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করেনি, তবে সরকার আশা করছে আগামী দুই মাসের মধ্যেই এই এআই সিগন্যালগুলো সচল হবে। এগুলো চালু হলে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে এবং যানজট তুলনামূলক অনেক কমে আসবে।

বিশ্বের অন্যান্য জনবহুল শহরের উদাহরণ টেনে তিনি বলেন, পৃথিবীর যেকোনো বড় রাজধানীতেই সকালে অফিস-স্কুল শুরু হওয়ার সময় এবং বিকেলে ছুটির সময় এই দুই দফায় দুই থেকে চার ঘণ্টার মতো কিছুটা যানজট থাকে, যা বাংলাদেশেও স্বাভাবিকভাবেই পরিলক্ষিত হচ্ছে। তবে সরকার এই ভোগান্তি যতটা সম্ভব কমিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

যানজট নিরসনে সরকারের দীর্ঘমেয়াদি ও আধুনিক পরিকল্পনার কথা তুলে ধরে সংসদ নেতা জানান, ইতোমধ্যে বেশ কয়েকটি রুটে মেট্রোরেল চলাচল করছে এবং বাকি রুটগুলোর কাজও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক করতে মনোরেল চালুর বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

মনোরেলের বিশেষত্ব উল্লেখ করে তারেক রহমান বলেন, এটি অপেক্ষাকৃত ছোট ও সরু জায়গার ভেতর দিয়েও চলাচল করতে পারে। ফলে মোহাম্মদপুর, ধানমন্ডি কিংবা সবুজবাগের মতো ঘনবসতিপূর্ণ এলাকার ভেতরের রাস্তাগুলোতেও মনোরেল নেওয়া সম্ভব হবে। এটি বাস্তবায়ন করা গেলে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে অভাবনীয় সুবিধা যুক্ত হবে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশ-বিজিবির সংঘর্ষ

রাজধানীজুড়ে চালু হচ্ছে এআই ট্রাফিক সিগন্যাল, আনা হচ্ছে মনোরেলও

আপডেট সময় ০৫:২৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬