ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ওয়াশিংটনে বোমা হামলার পরিকল্পনা করছে ইরান Logo ১ হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা সরকারের Logo রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির Logo হাসপাতাল থেকে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী Logo উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার Logo জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল : রিজভী Logo ১০ পুলিশ সদস্য নিহতের পর যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! Logo মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তর হবে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড Logo বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান Logo অবশেষে ধোনির অবসর ঘোষণা, নতুন দায়িত্ব পেলেন আইপিএলে

অবশেষে ধোনির অবসর ঘোষণা, নতুন দায়িত্ব পেলেন আইপিএলে

ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের গত ৩-৪ মৌসুম ধরেই সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছিল– পরবর্তী আসরে মহেন্দ্র সিং ধোনি খেলবেন কি না! প্রতিবারই সেই উত্তরটা ঝুলে থাকত। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে আরেকটি নতুন মৌসুম শুরুর আগে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় এই তারকা। একইসঙ্গে চেন্নাই সুপার কিংসের নতুন দায়িত্ব পেয়েছেন ধোনি।

আজ (মঙ্গলবার) আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশের শেষ দিন। তার মাত্র কয়েক ঘণ্টা আগেই অন্যতম জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের পেশাদার ক্রিকেটার পরিচয় মুছে ফেললেন ধোনি। তবে চেন্নাইয়ের সঙ্গে সম্পর্কটা এবার তিনি নতুন মাত্রায় নিতে যাচ্ছেন। আইপিএলের সফলতম দলটির পরামর্শক হিসেবে কাজ করবেন ৪৫ বছর বয়সী এই তারকা।

এক বিবৃতিতে চেন্নাই সুপার কিংস ধোনির নতুন ভূমিকার কথা জানিয়ে লিখেছে, ‘চেন্নাই সুপার কিংসের টিম মেন্টর হিসাবে দায়িত্ব নিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তার সঙ্গে পাওয়া অসংখ্য জয়, চ্যালেঞ্জ এবং স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল থেকে যাবে। যাত্রাপথের শুরু থেকেই হৃদয়ে ছিলেন তিনি। আমাদের গৌরবের পথে নিয়ে যাওয়া থেকে শুরু করে সুপার কিংসের পরবর্তী প্রজন্মকে পথ দেখানো– ‘থালা’ সর্বদা আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবেন। আর চেন্নাইও চিরকালই তার ঘর হয়ে থাকবে।’

চেন্নাই ফ্র্যাঞ্চাইজির মালিক এন শ্রীনিবাসন বলেন, ‘এমএস ধোনি ছাড়া সিএসকে হয় না। প্রায় দুই দশক ধরে জয়, পরাজয় এবং এর মাঝের সব কিছুর মধ্যে দিয়ে আমরা পরস্পরের হাত ধরে হেঁটেছি ও বেড়ে উঠেছি। আমাদের সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার নেপথ্যে একটাই কারণ রয়েছে– আমরা একে অপরকে নিয়ে কখনও প্রশ্ন তুলি না। সেই আস্থাই এই যাত্রাকে সম্ভব করেছে।’

১৮ বছর আগে কেন ধোনিকে নেওয়া হয়েছিল, সে কথা জানিয়ে শ্রীনিবাসন বলেন, ‘২০০৮ সালে আমি জোর দিয়ে বলেছিলাম যে, ধোনিকে সিএসকের অংশ হতেই হবে। পরে প্রমাণিত হয়েছে যে, এটাই ছিল আমার নেওয়া সেরা সিদ্ধান্ত। চেন্নাইয়ের হয়ে ধোনি যেসব সাফল্য পেয়েছে সে কারণে নয়, বরং ও মানুষ হিসেবে যেরকম সেজন্য। ধোনি সবসময় আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবে। এটা সবসময় ওর ঘর হয়ে থাকবে।’

২০০৮ সালে আইপিএলের শুরু থেকে চেন্নাইয়ের সঙ্গে রয়েছেন ধোনি। মাঝে চেন্নাই নিষিদ্ধ থাকাবস্থায় ২০১৬-১৭ দুই বছর খেলেছেন পুনে সুপার জায়ান্টসে। সবমিলিয়ে ১৭ বছরে ধোনির নেতৃত্বে চেন্নাই যৌথভাবে সর্বোচ্চ পাঁচবার আইপিএল শিরোপা এবং দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। আর ব্যাট হাতে ৩৮.৩০ গড় এবং ১৩৭.৪৫ স্ট্রাইকরেটে দলটির হয়ে ৫৪৩৯ রান করেছেন ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ওয়াশিংটনে বোমা হামলার পরিকল্পনা করছে ইরান

অবশেষে ধোনির অবসর ঘোষণা, নতুন দায়িত্ব পেলেন আইপিএলে

আপডেট সময় ০৪:৫১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬