ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালে ওঠার ‘ফাইনাল’

গ্রুপ পর্বে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটাকে অলিখিত ফাইনাল মনে করা হয়েছিল। সেই ম্যাচে শ্রীলঙ্কাকে ডুবিয়ে দিয়েছে বাংলাদেশ। আজ সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেমিফাইনাল। ফাইনালে ওঠার অলিখিত ফাইনাল।

প্রতিপক্ষের নাম পাকিস্তান। এই দেশটি এখন পর্যন্ত সাফের ফাইনাল খেলতে পারেনি। ২০০৫ সালে পাকিস্তানের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপ হয়েছিল। সেবার ভারত-বাংলাদেশ ফাইনাল খেলেছিল। নিজ দেশের সাফে সেমিফাইনালে সুজনের গোলের বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছিল পাকিস্তানকে।

বাংলাদেশের সেমিফাইনালসহ টিভিতে যত খেলা

সাফে পাকিস্তানের হিসাব ভালো না। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের জয় পরাজয়ের হিসাবও ভালো না। বাংলাদেশ এগিয়ে রয়েছে। ১৯৯৫ ও ২০১৮ সালে পাকিস্তান হারিয়েছে বাংলাদেশকে। এছাড়া বাদবাকি সবই বাংলাদেশের পক্ষে। কিন্তু এবারের পাকিস্তান সেই পাকিস্তান নয়, বাংলাদেশও সেই বাংলাদেশ নয়। দুই দেশের ফুটবলারদের তালিকায় চোখ রাখলে বংশোদ্ভূত ফুটবলারের শক্তির ওপর ভর করেই তাদেরকে লড়াই করতে হচ্ছে।

পাকিস্তানের শক্তি কোনো অংশে কম না। যারা ভারতের বিপক্ষে ম্যাচের শেষ বাঁশি পর্যন্ত দেখেছে তারা পাকিস্তান সম্পর্কে বলতে হলে একটু ভাবতে হবে। ৩ গোলে পিছিয়ে থাকা পাকিস্তান শেষ বাঁশির আগে দুই গোল শোধ করেছিল। পাকিস্তান সেদিন সাফের প্রথম ম্যাচটা খেলেছিল না অনুশীলন করে। পাকিস্তান আরও বংশোদ্ভূত ফুটবলার এনেছে।

গোলপোস্টসহ পাকিস্তানের রক্ষণভাগে যারা খেলবেন তারা বংশোদ্ভূত। যাদের সঙ্গে বাংলাদেশের সামিত সোম, ফারহান আলী, ইব্রাহিম, রাকিব হোসেন হামজা চৌধুরীদের লড়াই হবে। ফুটবলের যুদ্ধ হবে। পাকিস্তান সবাইকে সামাল দিতে পারবে না সেটা অনুমান করা যায়। কারণ শ্রীলঙ্কার বিপক্ষে সামিত সোম, ফারহান আলী, রাকিব হোসেন, হামজা চৌধুরীদের লড়াই এখন কোটি কোটি ফুটবল দর্শকের চোখে লেগে রয়েছে। ফুটবল অনুরাগীরা রোমাঞ্চিত। তারা বংশোদ্ভূত ফুটবলারদের পারফরম্যান্স হলেও সেটাই গায়ে মাখতে চায়।

দেশি ফুটবলারদের দিয়ে কী হবে আর কী হবে না সেটা এখন আর ভাবছে না। সামিত-হামজা-ফারহানের গোলেই শ্রীলঙ্কার কফিনে পেরেক ঠুকে গেছে, রাকিব চতুর্থ গোল না হলেও ম্যাচ বাংলাদেশের। অন্তত আর যাই হোক গোল খরা মিটেছে। পাকিস্তানের বিপক্ষেও একই চিত্র দেখতে যায় বাংলার ফুটবল দর্শক।

সাফে প্রথমবার আসছে ভিএআর, পরিচালিত হবে থাইল্যান্ড থেকে

কিন্তু এই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াতে পারেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ ইজাজ বাট। এই গোলরক্ষক ১৪ বছর ধরে পাকিস্তানের গোলপোস্টের নিচে। ডেনমার্কে বেড়ে ওঠা ইউসুফ ইজাজ বাট ভালোই খেলে। আক্রমণভাগের উমর নাওয়াজ খেলেন ফিনল্যান্ডের ফুটবলে। নিউজিল্যান্ডের ক্লাবে খেলেন ডিফেন্ডার হারিস আলী জেব, ইংলিশ ফুটবলে খেলেন মিকেল আব্দুল্লাহ, ঢাকায় লিগে খেলছেন এমন ফুটবলার শায়েক দোস্ত রয়েছেন, যিনি সিটি ক্লাবে খেলেছেন। ব্রাদার্সে খেলছেন সৈয়দ আলী রাজা ও আলী উজাইর। তারা সামিত, ফারহান, হামজাদের বিপক্ষে না খেললেও অন্যান্যদের সম্পর্কে ভালো ধারণা রাখেন।

তবে বাংলাদেশের আক্রমণভাগ নিয়ে বেশ মাথা ঘামিয়েছেন তাদের পেরুর কোচ নলবার্তো আলবিনো সোলানো টডকো। মারাদোনার সাথে খেলেছেন বোকা জুনিয়র্সে। বাংলাদেশের মার্কিন কোচ থমাস ডুলিকে কীভাবে চমকে দিতে হয়, সেটি করবেন। ফাইনালে ওঠার ‘ফাইনালের’ লড়াইয়ে ডাগ আউটে দুই কোচের মাইন্ড গেম উত্তাপ ছড়াবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ফাইনালে ওঠার ‘ফাইনাল’

আপডেট সময় ১০:৫১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬