ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ফাইনালে ওঠার লড়াই, প্রতিপক্ষ পাকিস্তান

সেমিফাইনালের আগে দুই দলই বেশ চনমনে। বাংলাদেশ আত্মবিশ্বাসী শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয়ে।

পাকিস্তানিদের মনোবল তুঙ্গে প্রবাসী পাঁচ তারকা দলের সঙ্গে যোগ হওয়ায়। ভারতের কাছে প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে ভালো ফুটবলও খেলেছে তারা। তাতে আজ বাংলাদেশ-পাকিস্তান লড়াই প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ ছড়িয়েছে আগেভাগে।

গতকাল অনুশীলনে পাকিস্তান অধিনায়ক ইউসুফ বাটের কথায়ও সেটি টের পাওয়া যাচ্ছিল বেশ, ‘হামজা বা অন্য কাউকে নিয়ে আমার মাথাব্যথা নেই।

হ্যাঁ, তারা খুব ভালো খেলোয়াড়। আমাদেরও ভালো খেলোয়াড় আছে। হামজাকে নিয়ে অনেক আলোচনা হয়। তবে আমাদেরও আছে আবদুল্লাহ ইকবাল, ইসা সুলিমান, আদিল নবি, আবদুল আরশাদ—ওরাও দুর্দান্ত খেলোয়াড়।

যে কয়জনের নাম বলেছেন পাকিস্তানি গোলরক্ষক, তাঁরাই আন্তর্জাতিক বিরতি পেয়ে দলের সঙ্গে যোগ হয়েছেন এই সেমিফাইনালের আগে।

ডেনমার্ক, সুইডেন, গ্রিস, আজারবাইজানের ক্লাবে খেলেন তাঁরা। বাংলাদেশ কোচ টমাস ডুলি এই পাকিস্তান দলকে সমীহই করছেন, ‘আমার মনে হয় পাকিস্তানের বিপক্ষে খেলাটাই আমাদের জন্য সবচেয়ে কঠিন হবে। ওরা খুব শক্তিশালী। আসিয়ান কাপে ভিয়েতনাম, ফিলিপাইনের বিপক্ষে দারুণ লড়াই করেছে।

আর যে প্রবাসী খেলোয়াড়রা যুক্ত হয়েছে তারাও ইউরোপে বেশ ভালো লিগে খেলে। তবে দুই রাত আগে আমরা যে ম্যাচটি খেলেছি, এরপর আমি দল নিয়ে ভীষণ সন্তুষ্ট। আমাদের ঠিক এই কাজটিই করে যেতে হবে।’

অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটি খেলেছে বাংলাদেশ, এরপর আর প্রতিপক্ষ মুখ্য নয়। মুখ্য সেই পারফরম্যান্সটাই আবারও করে দেখানো, এরপর কোনো বাধাই আর বাধা থাকার কথা নয়। ডুলি বলছিলেন, ‘৪ গোল পাওয়া অবশ্যই ভীষণ স্বস্তির। আমরা এমনভাবে আক্রমণভাগ সাজিয়েছি যেখানে প্রত্যেকেই বিপজ্জনক। প্রতিপক্ষ কেবল একজন খেলোয়াড়ের ওপর নজর রাখতে পারবে না। তাদের সবার দিকেই নজর রাখতে হবে।’ এই বদলটা ঘটে গেছে হামজাকে ডিফেন্স ও মাঝমাঠে দায়িত্ব থেকে কিছুটা মুক্তি দিয়ে পুরোপুরি আক্রমণভাগে ব্যবহার করায়। প্রতিপক্ষ বক্সের ওপর হামজার উপস্থিতি তটস্থ রাখছে তাদের রক্ষণভাগকে। তাতে ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন, এমনকি নিচ থেকে উঠে এসে শমিত শোমও জায়গা পেয়ে যাচ্ছেন, বাংলাদেশের সুযোগ বাড়ছে।

ভারত ও মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচে পাকিস্তানের নজিব উল্লাহ তিন গোল করেছেন। ভারতের বিপক্ষে পাকিস্তানের দুটি গোলই অবশ্য শেষ সময়ে। তাতে নজিব উল্লাহর এক গোল। আর মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলের জয়ে লক্ষ্যভেদ দুবার। মালদ্বীপ অবশ্য এই টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল হিসেবেই বিদায় নিয়েছে। পাকিস্তানের শক্তিমত্তা যাচাই করাটা তাই সহজ নয়। নতুন পাঁচজন দলটিকে কতটা বদলে দিতে পারেন সেটিই দেখার। তাঁদের মধ্যে আবদুল্লাহ ইকবাল ডিফেন্ডার, সুইডেনের শীর্ষ লিগে খেলেন। ফরোয়ার্ড আবদুল আরশাদ খেলেন ড্যানিশ লিগের দ্বিতীয় স্তরে, আদিল নবি খেলেন গ্রিসে, তৃতীয় বিভাগে। এই খেলোয়াড়রা নিশ্চিতভাবেই দলের গতি বদলে দেবেন।

তাতে বাংলাদেশের চ্যালেঞ্জ থাকবে শ্রীলঙ্কা ম্যাচে পাওয়া গতিটা ধরে রাখা। মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এগিয়েই আছে বাংলাদেশ। ১৮ ম্যাচে জয় ৮টিতে, পাকিস্তান জিতেছে ৫ ম্যাচ, অন্য ৫ ম্যাচ ড্র। ২০১৮-তে এই সাফেই গ্রুপ পর্বের লড়াইয়ে ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ। গোল করেছিলেন তপু বর্মণ। সেই তপুর আজকের একাদশে ফেরাটা এখনো নিশ্চিত নয়। চোটের কারণে আসরের প্রথম দুটি ম্যাচে তিনি খেলতে পারেননি। এই মুহূর্তে যাঁদের খেলাচ্ছেন কোচ, তাঁদের নিয়েই ছন্দটা ধরে রাখতে মনোযোগী হবেন তিনি।

তবে সেমিফাইনাল স্নায়ুর পরীক্ষাও নেবে। আগের ম্যাচে জাতীয় স্টেডিয়ামের বেশ কিছু আসন ফাঁকা ছিল; ডুলির আহ্বান, ‘সেই আসনগুলোও পূর্ণ করতে আপনারা মাঠে আসুন। শেষ সময়ে যে বাড়তি শক্তির প্রয়োজন হয়, তার জোগান দিন। গত ম্যাচে সবাই গর্জন তুলেছিলেন। এবার আওয়াজটা আরো বেশি হোক।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আজ ফাইনালে ওঠার লড়াই, প্রতিপক্ষ পাকিস্তান

আপডেট সময় ১০:৩৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬