ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যোগাযোগ অবকাঠামোয় বড় প্রকল্পের পথে সরকার

যোগাযোগ অবকাঠামো উন্নয়নে বড় প্রকল্পের দিকে এগোচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। রাজধানীর গণপরিবহনব্যবস্থায় মেট্রোরেল সম্প্রসারণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ করতে দ্বিতীয় পদ্মা সেতু, উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নয়নে দ্বিতীয় যমুনা সেতু এবং শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলায় পদ্মা ব্যারাজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি রেল যোগাযোগের সক্ষমতা বাড়াতে নতুন লোকোমোটিভ ও যাত্রীবাহী কোচ কেনার উদ্যোগও রয়েছে।

এসব প্রকল্প বাস্তবায়নে বিদেশি অর্থায়নের পথ খুঁজছে সরকার। ইতোমধ্যে ঢাকা এমআরটি লাইন-৫-এর দক্ষিণ রুট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প রুট বা বাইপাস গড়ে তোলার পরিকল্পনায় প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যরে মতলব উত্তর-গজারিয়া সেতু এবং ২৬০টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ কেনার জন্য দক্ষিণ কোরিয়ার কাছে অর্থায়ন চাওয়া হয়েছে। অন্যদিকে দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্যতা সমীক্ষা চলছে। আগামী বছরের সেপ্টেম্বরে সমীক্ষা শেষ হওয়ার পর সেতু দুটির অবস্থান, নকশা ও ব্যয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

সরকারের এসব উদ্যোগে যোগাযোগ অবকাঠামো উন্নয়ন নতুন করে গুরুত্ব পাচ্ছে। তবে বড় প্রকল্পগুলোর অর্থায়ন, জমি অধিগ্রহণ, পুনর্বাসন, বাস্তবায়নকাল এবং ব্যয় নিয়ন্ত্রণের বিষয়গুলোও সামনে আসছে। বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের আওতায় অবকাঠামো উন্নয়নে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তৎপরতা চোখে পড়ছে।

দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতুর পরিকল্পনা : দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে দ্বিতীয় পদ্মা সেতু ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে জানানো হয়, সেতু দুটির সম্ভাব্যতা সমীক্ষা চলছে। আগামী বছরের সেপ্টেম্বরে সমীক্ষা শেষ হওয়ার পর নির্মাণস্থল, নকশা ও প্রকল্প ব্যয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

দ্বিতীয় পদ্মা সেতুর ক্ষেত্রে ওয়াই-আকৃতির সংযোগব্যবস্থা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ সেতু নির্মিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি মোংলা সমুদ্রবন্দর এবং বেনাপোল ও দর্শনা স্থলবন্দরের সঙ্গে বিকল্প যোগাযোগব্যবস্থা গড়ে উঠতে পারে।

অন্যদিকে দ্বিতীয় যমুনা সেতুর ক্ষেত্রে রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ অঞ্চলের মানুষের যাতায়াতের পাশাপাশি পণ্য পরিবহন ও অর্থনৈতিক কর্মকা-ে সেতুটি ভূমিকা রাখতে পারে।

বৈঠকে পদ্মা ব্যারাজ নির্মাণের পরিকল্পনাও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ব্যারাজের ওপর দিয়ে সড়ক যোগাযোগ স্থাপনের সম্ভাবনা রয়েছে। ফলে প্রকল্পটি শুধু পানিসম্পদ ব্যবস্থাপনা নয়, যোগাযোগ অবকাঠামোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে পারে। তবে এসব প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন, জমি অধিগ্রহণ, পুনর্বাসন এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় বড় বিষয় হিসেবে উঠে এসেছে।

মেট্রোরেল ও রেল খাতে বিদেশি অর্থায়নের চেষ্টা : রাজধানীর গণপরিবহনব্যবস্থার উন্নয়নেও বড় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে সরকার। ঢাকা এমআরটি লাইন-৫-এর দক্ষিণ রুটের জন্য দক্ষিণ কোরিয়ার কাছে অর্থায়ন চাওয়া হয়েছে। একই সঙ্গে মতলব উত্তর-গজারিয়া সেতু এবং ২৬০টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ কেনার প্রস্তাবও দেশটির কাছে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, চার লেনের মতলব উত্তর-গজারিয়া সেতু নির্মিত হলে এটি ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের (এন১) একটি কার্যকর বিকল্প রুট হিসেবে কাজ করবে। মেঘনা ও ধনাগোদা নদীর ওপর নির্মিতব্য ১.৮৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু হবে দেশের প্রথম আধুনিক চার লেনের ঝুলন্ত সেতু (ক্যাবল-স্টেইড ব্রিজ)। গজারিয়া থেকে এই সেতু পার হয়ে যানবাহন মতলব উত্তর, বাবুরহাট, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করে ফেনী এবং চট্টগ্রামের দিকে যেতে পারবে। এতে দাউদকান্দি, চান্দিনা ও কুমিল্লা অংশের তীব্র যানজট এড়ানো সম্ভব হবে।

২০২৩ থেকে ২০২৭ মেয়াদে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের ৩০০ কোটি ডলারের অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিলের (ইডিসিএফ) কাঠামোগত চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় প্রকল্পগুলোতে অর্থায়নের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

জনগণের প্রয়োজনে মেগা প্রকল্প : বিএনপির নির্বাচনী ইশতেহারের আলোকে একটি নিরাপদ, আধুনিক, জনবান্ধব ও টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে কাজ চলমান। ইতোমধ্যে এর ছাপ দৃশ্যমান হয়ে উঠছে। মেট্রোরেলসহ বড় প্রকল্পের উদ্যোগ নেওয়া প্রসঙ্গে সম্প্রতি পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, প্রকল্পগুলো কোনো চাপ বা গোপন সিদ্ধান্তের কারণে নেওয়া হচ্ছে না। জনগণের প্রয়োজন বিবেচনা করেই এসব প্রকল্প তৈরি হচ্ছে।

তিনি বলেন, ঢাকার মানুষের চলাচলব্যবস্থার উন্নয়নে মেট্রোরেলের মতো প্রকল্পের গুরুত্ব রয়েছে। মেট্রোরেল ও ভূগর্ভস্থ রেলব্যবস্থার মাধ্যমে শহরের মানুষের যাতায়াতের একটি বড় অংশকে গণপরিবহনের আওতায় আনতে না পারলে রাজধানীতে চলাচল কঠিন হয়ে পড়বে। প্রতিমন্ত্রীর ভাষ্য, কোনো প্রকল্প মেগা কি না, সেটি মুখ্য বিষয় নয়; বরং জনগণের প্রয়োজন অনুযায়ী যোগাযোগব্যবস্থার উন্নয়ন করাই গুরুত্বপূর্ণ।

মেট্রোরেল প্রকল্পে গুরুত্ব দিচ্ছে সরকার : রাজধানীর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন-১ ও হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত এমআরটি লাইন-৫ (উত্তর)-এর স্টেশন ও রেলপথ নির্মাণে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। চারটি প্যাকেজের আওতায় এই দুই নতুন মেট্রোরেলের ৮ উড়াল স্টেশন ও ১১ কিলোমিটার উড়াল রেলপথ নির্মাণ করা হবে। পাশাপাশি হেমায়েতপুর ও পূর্বাচলে দুই মেট্রোরেলে ডিপোর বিভিন্ন অবকাঠামো তৈরি করা হবে। ঠিকাদার নিয়োগের মাধ্যমে স্টেশন ও রেলপথ নির্মাণের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) বাস্তবায়নাধীন প্রকল্প দুটিতে বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ অর্থায়ন রয়েছে। এই দুই মেট্রোরেল নির্মাণে সব মিলিয়ে খরচ হবে দুই লাখ কোটি টাকা। এর মধ্যে এমআরটি লাইন-১ এ খরচ হবে ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। আর এমআরটি লাইন-৫ এ খরচ হবে ৮৯ হাজার কোটি টাকা। এমআরটি লাইন-১ দৈর্ঘ্য ৩১ কিলোমিটারের। আর এমআরটি লাইন-৫ হবে ২০ কিলোমিটার দীর্ঘ। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলে স্টেশন থাকবে ২১টি। আর হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত মেট্রোরেলে স্টেশন থাকবে ১৪টি। এই দুটি মেট্রোরেলের নির্মাণকাজ ২০৩৩ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

রাজধানীতে আরেকটি মেট্রোরেল নির্মাণের প্রকল্প পাস করা হয়েছে। গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত এই মেট্রোলাইন হবে। এটি হলো ঢাকা ম্যাস র?্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫), সাউদার্ন রুট। নতুন এই প্রকল্পের খরচ হবে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক বলেন, রাজধানীর যানজট নিরসন ও যাতায়াতের সময় কমানো সরকারের অন্যতম অগ্রাধিকার। এ জন্য আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব গণপরিবহনব্যবস্থা গড়ে তুলতে মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে : ঢাকা থেকে চট্টগ্রাম। দেশের প্রধান দুই অর্থনৈতিক কেন্দ্রের মধ্যে সড়কপথে যাতায়াত করতে কখনও ছয় ঘণ্টা, কখনও ১০ থেকে ১৪ ঘণ্টাও লেগে যায়। দেশের অর্থনীতির প্রধান লাইফলাইন ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের (এন-১) ক্রমবর্ধমান যানবাহনের চাপ সমালাতে ২৩২ কিলোমিটার দীর্ঘ উড়ালপথ নির্মাণ করা হবে। যানজট নিরসন ও নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে ওপরে দ্রুতগতির এলিভেটেড মূল সড়ক এবং নিচের অংশে পৃথক স্থানীয় ও বাস লেনের প্রস্তাব করা হয়েছে। তবে এখনও সম্ভাব্যতা সমীক্ষা ও প্রাথমিক নকশা প্রণয়নের পর্যায়ে রয়েছে উদ্যোগটি।

যানজট, সড়কের ধারণক্ষমতা, দুর্ঘটনা এবং পথে বিভিন্ন স্থানে যানবাহনের গতি কমে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাতায়াত ও পণ্য পরিবহন সময়সাপেক্ষ হয়ে উঠেছে। দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের বড় অংশ যে চট্টগ্রাম বন্দরনির্ভর, তাতে এই পথে সময়ের অপচয় অর্থনীতির ওপরও প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে ঢাকা-চট্টগ্রাম করিডরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত এই উড়াল সড়ক নির্মিত হলে ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াতের সময় প্রায় দুই ঘণ্টায় নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শুধু সড়ক যোগাযোগ নয়, একই অবকাঠামোয় দ্রুতগতির রেল চলাচল এবং সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও রয়েছে।

গ্রামীণ-নগর অবকাঠামোতেও নজর : বড় অবকাঠামো প্রকল্পের পাশাপাশি গ্রামীণ যোগাযোগ ও নগর অবকাঠামো উন্নয়নেও অর্থ বরাদ্দ দিচ্ছে সরকার। সম্প্রতি একনেকের সভায় ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন ৫০ হাজার ৪১ কোটি ২০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৭ হাজার ৯৭৪ কোটি ৬৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৭৩ কোটি ৭ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নে ১৫ মিটার পর্যন্ত দৈর্ঘ্যরে সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের তৃতীয় সংশোধনী রয়েছে। এর সংশোধিত ব্যয় দাঁড়িয়েছে ৭ হাজার ৬৭ কোটি ৭৬ লাখ টাকা। আগে দ্বিতীয় সংশোধনীতে এ ব্যয় ছিল ৬ হাজার ৫৪৪ কোটি ৪১ লাখ টাকা।

অগ্রাধিকারভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধনীও অনুমোদন পেয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৪৭৭ কোটি ৯২ লাখ টাকা। আগের সংশোধনীতে এ ব্যয় ছিল ৬ হাজার ৫২৬ কোটি ৫৫ লাখ টাকা।

বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খালের পাড় সংরক্ষণ, নালা নির্মাণ ও পুনঃখননের জন্য ৭৩০ কোটি ৬৬ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনব্যবস্থার উন্নয়নে ১ হাজার ২০৩ কোটি ৭৩ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে।

একনেকে অনুমোদিত ১৩টি প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে। এতে ব্যয় ধরা হয়েছে ৪১ হাজার ৯০ কোটি ৪৮ লাখ টাকা। ফলে একনেকের অনুমোদিত ৫৮ হাজার কোটি টাকার পুরো অর্থ যোগাযোগ অবকাঠামোর জন্য নয়; এতে শিক্ষা, পানি, নগর উন্নয়নসহ বিভিন্ন খাত অন্তর্ভুক্ত রয়েছে।

সময়মতো বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ : যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সরকারের পরিকল্পনায় একদিকে নতুন সেতু, মেট্রোরেল ও রেলকোচ যুক্ত হচ্ছে, অন্যদিকে গ্রামীণ সড়ক ও সেতু-কালভার্ট নির্মাণেও বরাদ্দ দেওয়া হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ, পণ্য পরিবহন এবং অর্থনৈতিক কর্মকা-ে নতুন সুযোগ তৈরি হতে পারে।

তবে প্রকল্প ঘোষণার পাশাপাশি অর্থায়ন নিশ্চিত করা, সম্ভাব্যতা সমীক্ষা শেষ করা, জমি অধিগ্রহণ, পুনর্বাসন এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করার বিষয়গুলো গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিদেশি ঋণনির্ভর প্রকল্পে ঋণের শর্ত, সুদের হার ও পরিশোধের সক্ষমতা বিবেচনা করতে হবে। একই সঙ্গে প্রকল্পের ব্যয় বৃদ্ধি ও দীর্ঘসূত্রতা নিয়ন্ত্রণে রাখতে হবে। সরকারের সামনে এখন বড় কাজ হলো পরিকল্পনাধীন প্রকল্পগুলোকে বাস্তবায়নের পর্যায়ে নিয়ে যাওয়া এবং চলমান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময় ও ব্যয়ের মধ্যে শেষ করা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

যোগাযোগ অবকাঠামোয় বড় প্রকল্পের পথে সরকার

আপডেট সময় ১১:০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬