ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কল্যাণপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় গ্রেপ্তার ১

রাজধানীর মিরপুর মডেল থানাধীন কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীর (৪০) নামের এক ব্যক্তিকে উপস্থিত জনতার সহায়তায় হাতেনাতে গ্রেপ্তার করে মিরপুর জোন ট্রাফিক পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর আনুমানিক দেড় টায় ট্রাফিক মিরপুর জোনের কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে ‘ট্যাঙ্গো-১৫১’ লোকেশনে আকস্মিক বিকট শব্দে ৫-৬টি ককটেল বিস্ফোরিত হয়। দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত জনতার সহায়তায় পুলিশ একজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কল্যাণপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় গ্রেপ্তার ১

আপডেট সময় ১১:২৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬