ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো Logo কাস্টমস কর্মকর্তা মতিউরের স্ত্রীর সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ Logo দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন Logo ‘আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’ Logo দেশব্যাপী রেল প্রসারিত করতে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী Logo সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন Logo ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের রুখে দেওয়া ঈমানী দায়িত্ব : জয়নুল আবেদীন Logo পাঁচ ধাপে ইউপি ভোটের তালিকা চূড়ান্ত করলো ইসি, শুরু ২১ জানুয়ারি Logo ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে আবারও নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা

লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ছত্রভঙ্গ করে দিলো বিএনপি

পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার প্রাণকেন্দ্র ভুরঘাটা বাসস্ট্যান্ডে ঝটিকা মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে অবস্থান করেন তারা।

এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার প্রাণকেন্দ্র ভূরঘাটায় মহাসড়কের কালকিনি অংশে এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেন। পরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে বাধ্য হন।

এ সময় মিছিলকারীদের কাছ থেকে অর্ধশতাধিক লগি-বৈঠা উদ্ধার করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে।

পুলিশ ও একাধিক সূত্রে জানা যায়, আওয়ামী লীগের কালকিনি উপজেলা শাখার প্রচার সম্পাদক মো. শাহাজালাল হাওলাদারের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এ সময় তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে কালকিনি পৌরসভা বিএনপির সহসভাপতি জব্বার হাওলাদার ও উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হোসেনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা মিছিলটিতে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। বিএনপি নেতাদের ধাওয়া খেয়ে আওয়ামী লীগের কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদ এবং তাদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সহসভাপতি জব্বার হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা যুবদল নেতা শামীম মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাইফুল ইসলাম মুন্সি, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হাসান হাওলাদার প্রমুখ।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, পলাতক ছাত্রলীগের কর্মীরা হঠাৎ করে দুই মিনিট মিছিলের চেষ্টা করলে তোপের মুখে পড়ে পালিয়ে যান। তারা এ সময় নাশকতার চেষ্টা চালিয়েছিলেন।

নাশকতাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন ওসি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা

লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ছত্রভঙ্গ করে দিলো বিএনপি

আপডেট সময় ০৩:১৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬