ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল Logo মিছিল থেকে ফেরার পথে যুবদলকর্মীকে কুপিয়ে জখম Logo কক্সবাজারে প্রকাশ্যে গু’লি, দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ী-পথচারীরা Logo গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় মিলেছে Logo সুন্দরবনে জব্দ হওয়া ২৩০ টন কয়লাবোঝাই কার্গোতে আগুন Logo রাবিতে পেছাল ভর্তি পরীক্ষার তারিখ, জগন্নাথও নিচ্ছে ভিন্ন ব্যবস্থা Logo আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম লিখিয়েছেন বাংলাদেশের যেসব ক্রিকেটার Logo আইন মেনেই দেশে ফিরতে হবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে : অ্যাটর্নি জেনারেল Logo রাজস্ব আয়ে ঘাটতি থাকলেও অর্থনীতি সঠিক পথেই আছে : অর্থমন্ত্রী Logo সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটি কণাও ইরানের বাইরে যাবে না: নিরাপত্তা প্রধান

হোয়াটসঅ্যাপ ও সিগন্যালের এনক্রিপশন যাচাই করল গুগলের এআই

ব্যক্তিগত বার্তা আদান-প্রদানের নিরাপত্তা নিয়ে নতুন এক গবেষণার কথা জানিয়েছে গুগল ডিপমাইন্ড। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সিগন্যালের ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলের সফটওয়্যার বাস্তবায়ন গাণিতিকভাবে যাচাই করেছেন প্রতিষ্ঠানটির গবেষকেরা।

তাদের দাবি, এ পদ্ধতিতে কোডের ভুল শনাক্ত করা এবং সফটওয়্যারের নিরাপত্তা যাচাইয়ের কাজ অনেক দ্রুত করা সম্ভব।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ডিপমাইন্ডের গবেষক স্বরাত চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ গবেষণার কথা জানান। এতে ‘অ্যালফাপ্রুফ কোড’ নামের একটি নতুন এআই কাঠামো ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে সিগন্যালের ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল মেশিন-কোড পর্যায় পর্যন্ত যাচাই করা হয়েছে।

সিগন্যালের প্রোটোকলটি ব্যক্তিগত বার্তার এন্ড-টু-এন্ড এনক্রিপশনে ব্যবহৃত হয়। হোয়াটসঅ্যাপও তাদের বার্তা আদান-প্রদানে সিগন্যাল প্রোটোকল ব্যবহার করে। তবে গবেষণায় হোয়াটসঅ্যাপের পুরো অ্যাপ বা নিরাপত্তাব্যবস্থা সরাসরি যাচাই করা হয়েছে—এমন তথ্য প্রতিবেদনে নেই।

যেভাবে কাজ করেছে গুগলের এআই

সফটওয়্যারের প্রতিটি ধাপ গাণিতিকভাবে যাচাই করা দীর্ঘদিন ধরেই সময়সাপেক্ষ কাজ।

আগে এ ধরনের কাজে বিশেষজ্ঞদের দীর্ঘ সময় ধরে কোড পরীক্ষা করতে হতো। তবে এআইয়ের সহায়তায় সেই প্রক্রিয়া দ্রুত করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছে গুগল ডিপমাইন্ড।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর মাসে চার সপ্তাহ ধরে কাজ করে অ্যালফাপ্রুফ কোডের এআই এজেন্টগুলো ছয় মিলিয়নেরও বেশি লাইন গাণিতিক প্রমাণ তৈরি করেছে। সর্বশেষ ‘জেমিনি কার্বন’ মডেলের সহায়তায় এ কাজ করা হয়। এআইয়ের তৈরি প্রমাণগুলো মানব বিশেষজ্ঞদের সঙ্গে মিলিয়ে পরীক্ষা করা হয়েছে।

শেষ পর্যায়ে কোডের প্রায় ১ শতাংশ অংশ বিশেষজ্ঞদের আলাদাভাবে পর্যালোচনা করতে হয়েছে।

এআই ব্যবস্থাটি কতটা কার্যকর, তা যাচাই করতে গবেষকেরা সিগন্যালের কোডে আগে শনাক্ত ও সংশোধন করা দুটি ত্রুটি আবার যুক্ত করেন। পরে এআই ব্যবস্থা দুটি ত্রুটিই শনাক্ত করতে সক্ষম হয়।

ব্যক্তিগত বার্তার নিরাপত্তায় এর গুরুত্ব

সফটওয়্যারের ছোটখাটো ত্রুটিও সাইবার হামলার সুযোগ তৈরি করতে পারে। অনেক সময় মানুষের চোখ এড়িয়ে যাওয়া এসব ভুল কাজে লাগিয়ে হ্যাকাররা তথ্য চুরি বা অননুমোদিত প্রবেশের চেষ্টা করে। এআইয়ের মাধ্যমে কোডের ত্রুটি দ্রুত শনাক্ত করা গেলে সফটওয়্যার ব্যবহারের আগেই সেগুলো সংশোধনের সুযোগ বাড়বে।

স্বরাত চৌধুরী জানিয়েছেন, এটি তাদের কাজের প্রাথমিক ধাপ। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন সফটওয়্যার অবকাঠামো যাচাই করার লক্ষ্য রয়েছে তাদের। গুগল ডিপমাইন্ড গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট স্পেসিফিকেশন ও গাণিতিক প্রমাণগুলো অনলাইনে প্রকাশ করেছে, যাতে ওপেন সোর্স কমিউনিটির গবেষকেরা সেগুলো পরীক্ষা ও পর্যালোচনা করতে পারেন।

তবে এ গবেষণার অর্থ এই নয় যে হোয়াটসঅ্যাপ বা সিগন্যালের বার্তা কখনোই কেউ পড়তে পারবে না, কিংবা সব ধরনের সাইবার ঝুঁকি দূর হয়ে গেছে। বরং নির্দিষ্ট একটি ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলের সফটওয়্যার বাস্তবায়ন গাণিতিকভাবে যাচাইয়ের ক্ষেত্রে এআইয়ের সক্ষমতা তুলে ধরেছে এই গবেষণা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল

হোয়াটসঅ্যাপ ও সিগন্যালের এনক্রিপশন যাচাই করল গুগলের এআই

আপডেট সময় ০৩:৪৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬