ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কারওয়ান বাজারে ভবনের লিফট ছিঁড়ে আহত ৯

ঢাকার কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের লিফট ছিঁড়ে, ৯ জনের মত আহত হয়েছেন।

 মঙ্গলবার (২৭ মে) সকাল পৌনে ৯টায় এ ঘটনা ঘটে।

আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে, বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। 

জানা গেছে, ১৮তলা ভবনটি বিডিবিএল ব্যাংকের। এতে, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। 

সংবাদমাধ্যম বণিক বার্তা ও একাত্তর টেলিভিশনের অফিস রয়েছে ওই ভবনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির ৪টি লিফটের মধ্যে তিনটিই দীর্ঘদিন ধরে নষ্ট। জানা গেছে, বহুবার তাগিদ দেয়ার পরও বিডিবিএল কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। ভবনের বিভিন্ন অফিসের কর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠলে, লিফট-অফিস বন্ধ করে পালিয়েছে বিডিবিএল কর্তৃপক্ষ। 

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভবনটিতে কর্মরত বিভিন্ন অফিসের কর্মীরা।

বাংলা৭১নিউজ/এআরকে

Tag :
জনপ্রিয় সংবাদ

কারওয়ান বাজারে ভবনের লিফট ছিঁড়ে আহত ৯

আপডেট সময় ০১:২৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫