ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রামের স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংকের ১৪ মিলিয়ন ডলার ঋণ Logo ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা Logo কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo হত্যা মামলায় সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী কারাগারে Logo নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী Logo শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী Logo বন্যা ও ভূমিধসে আক্রান্ত সাড়ে ৭৬ কোটি মানুষ, ৯৯ শতাংশই নিম্ন আয়ের দেশে Logo এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন Logo এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালার ২ দিনের রিমান্ড Logo হাসিনার রেখে যাওয়া সন্ত্রাসীরা গার্মেন্টসে আগুন দিচ্ছেন : রিজভী

বিয়ের ছবি ফাঁসের ঘটনায় গোয়েন্দা নিয়োগ দিতে চান টেইলর

মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির গোপন বিয়ের ছবি অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় চরম ক্ষুব্ধ হয়েছেন এই গায়িকা। অত্যন্ত গোপনীয়তার সাথে সম্পন্ন হওয়া এই জুটির বিয়ের ছবি কিভাবে জনসমক্ষে এল, তা খুঁজে বের করতে প্রয়োজনে ব্যক্তিগত তদন্তকারী (প্রাইভেট ইনভেস্টিগেটর) নিয়োগের কথা ভাবছেন তিনি।

গত জুলাই মাসের ৩ তারিখে নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। কিন্তু সম্প্রতি সেই আয়োজনের কিছু অপ্রকাশিত ছবি অনলাইনে ছড়িয়ে পড়ায় দারুণ ধাক্কা খেয়েছেন টেইলর। স্টার ম্যাগাজিন ও এক্সামিনার সূত্রে জানা গেছে, ম্যাডিসন স্কয়ার গার্ডেন বা প্রোডাকশন টিমের সাথে জড়িত কেউ এই বিশ্বাসের অমর্যাদা করেছে বলে সন্দেহ করছেন গায়িকা। কে বা কারা এই তথ্য ফাঁস করেছে, তা নিশ্চিত করতে কাছের মানুষদেরও প্রশ্ন করছেন তিনি; যার ফলে তার বন্ধু ও সহযোগীদের সাথে সম্পর্কের পরিবেশ কিছুটা অস্বস্তিকর হয়ে উঠেছে।

এদিকে ট্র্যাভিস কেলসি তার স্ত্রীকে শান্ত করার চেষ্টা করছেন। ফাঁস হওয়া ছবি তাদের সুন্দর স্মৃতিগুলোকে মলিন করতে পারবে না বলে টেইলরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন তিনি। তবে এই বিশ্বাসঘাতকতা সহজে মেনে নিতে পারছেন না এই গায়িকা। দোষীকে খুঁজে বের করতে শেষ পর্যন্ত প্রাইভেট ইনভেস্টিগেটর নিয়োগের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনাও করছেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংকের ১৪ মিলিয়ন ডলার ঋণ

বিয়ের ছবি ফাঁসের ঘটনায় গোয়েন্দা নিয়োগ দিতে চান টেইলর

আপডেট সময় ১২:৫৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬