ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে, তবে সরকার তা চায় না: তথ্য উপদেষ্টা Logo আত্মসমর্পণের শর্তে জামিন পেলেন শাহজালাল রুমী Logo আইসিএপিপির সম্মেলনে যোগ দিচ্ছে বিএনপির দুই সদস্যের প্রতিনিধিদল Logo আশুলিয়ায় শতাধিক কারখানায় ছুটি, ৫০ পুলিশ সদস্য আহত Logo কাতারের সঙ্গে নতুন চুক্তিতে মার্কিন জ্বালানির দিকে নজর ভারতের Logo সিউলে এশীয় রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছে বিএনপি Logo লরির ধাক্কায় মিনিবাস উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ Logo তাহসিফের হত্যা মামলায় নতুন মোড়, দীপকে আবার রিমান্ডে চায় পুলিশ Logo রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে’

মালদ্বীপে থাকা বাংলাদেশিদের জন্য হাইকমিশনের বিশেষ বার্তা

মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের চাকরির নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে চাকরির চুক্তিপত্রের অনুলিপি নিজেদের কাছে সংরক্ষণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। প্রত্যেক কর্মীকে নিজ নিজ নিয়োগকর্তা বা কোম্পানির সঙ্গে সম্পাদিত চাকরির চুক্তিপত্রের একটি কপি সংগ্রহ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

রবিবার (১ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়ম অনুযায়ী মালদ্বীপে কর্মরত প্রত্যেক বাংলাদেশি কর্মীর সঙ্গে সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের লিখিত চাকরির চুক্তি থাকা বাধ্যতামূলক।

চুক্তিপত্রে কর্মীর কাজের ধরন ও দায়িত্ব, নির্ধারিত বেতন, প্রাপ্য সুযোগ-সুবিধা এবং চাকরির অন্যান্য শর্ত স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। এসব তথ্য লিখিতভাবে থাকা কর্মীদের চাকরিসংক্রান্ত অধিকার ও শর্ত সম্পর্কে নিশ্চিত হতে সহায়তা করবে।

হাইকমিশন আরও জানায়, শুধু চাকরির চুক্তি সম্পাদন করলেই হবে না, প্রত্যেক কর্মীকে সংশ্লিষ্ট কোম্পানি থেকে চুক্তিপত্রের একটি অনুলিপি সংগ্রহ করতে হবে। সেটি ব্যক্তিগতভাবে নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে।

এ বিষয়ে মালদ্বীপে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি কর্মীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হাইকমিশনের নির্দেশনা অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

এদিকে পৃথক আরেক বিজ্ঞপ্তিতে ভ্রমণ ভিসায় মালদ্বীপ গিয়ে বৈধভাবে কাজ করার কোনো সুযোগ নাই বলে হাইকমিশন জানিয়েছে।

তাতে বলা হয়, ভ্রমণ ভিসায় মালদ্বীপ আসলে কখনো ওয়ার্ক ভিসা পাওয়া সম্ভব নয়। এ ছাড়া ভ্রমণ ভিসায় মালদ্বীপ এসে কাজ করার চেষ্টা করলে জেল ও জরিমানা হতে পারে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে, তবে সরকার তা চায় না: তথ্য উপদেষ্টা

মালদ্বীপে থাকা বাংলাদেশিদের জন্য হাইকমিশনের বিশেষ বার্তা

আপডেট সময় ১১:২০:২২ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬