ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশে ফিরল মালয়েশিয়ায় নিহত রংপুরের যু্বকের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য Logo প্রধানমন্ত্রী অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়ানোকে সর্বোচ্চ গুরুত্ব দেয় : টুকু Logo গাজীপুরে জোড়া খুনের মামলার আসামি বরিশালে গ্রেপ্তার Logo আলোকস্বল্পতায় বন্ধ খেলা, বাংলাদেশের লিড ১০৬ Logo ১ নভেম্বর থেকে সরকারি বাসায় ভাড়াটিয়া থাকলে ব্যবস্থা Logo মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত শ্রমবাজার ও রেমিট্যান্সে নেতিবাচক প্রভাব ফেলবে— সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির Logo আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার Logo অটোরিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি নিবন্ধন ও বার্ষিক নবায়ন ফি যত Logo যুক্তরাজ্যে বাড়ির দাম বৃদ্ধির হার দুই বছরের মধ্যে সর্বনিম্ন Logo ইয়েমেন সংঘাতের অভ্যন্তরীণ চিত্র আসলে কেমন?

বরগুনার সাবেক সংসদ সদস্য শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দ

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এই আদেশ দেন।

দুদকের পক্ষের আইনজীবী তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, দুদকের পক্ষে সংস্থাটির উপ-সহকারী পরিচালক খাইরুল হাসান এবং সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এসব আবেদন করেন।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিষয়ে আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধে মামলা দায়ের করেছে দুদক। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৯ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ২০ বিধি অনুযায়ী আসামির আয়-ব্যয়ের সঠিকতা এবং তার মালিকানাধীন অন্য কোনো সম্পদ রয়েছে কি না, তা যাচাই-বাছাই করার জন্য তার আয়কর নথি জব্দপূর্বক পর্যালোচনা করা আবশ্যক।

সূচনা ফাউন্ডেশনের বিষয়ে আবেদনে বলা হয়েছে, ফাউন্ডেশনটি ২০১৫-২০১৬ করবর্ষ থেকে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত মোট ৯৯ লাখ ৪ হাজার টাকা কর জমা না দিয়ে প্রতারণা ও জালজালিয়াতির মাধ্যমে ভুয়া কর জমা সংক্রান্ত রেকর্ডপত্র সৃজন এবং অডিট প্রতিবেদনে আয়কর খরচ হিসেবে ওই টাকা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রদর্শন করে সরকারি ৯৯ লাখ ৪ হাজার টাকা আত্মসাৎ করেছে। এছাড়া সূচনা ফাউন্ডেশনের নামে ১৪টি ব্যাংক হিসাবে ৫৩১ কোটি ৭৭ লাখ টাকা জমা ও ৪৬৫ কোটি ৩০ লাখ টাকা উত্তোলনসহ মোট লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে সূচনা ফাউন্ডেশনের শুরু থেকে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র ও তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে ফিরল মালয়েশিয়ায় নিহত রংপুরের যু্বকের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

বরগুনার সাবেক সংসদ সদস্য শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দ

আপডেট সময় ০৬:২৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬