গত অক্টোবরের শুরু থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজ ঘিরে রেখেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতি বাহিনী। এতে সেখানকার প্রায় ১০ লাখ মানুষ খাদ্যসহায়তা থেকে বঞ্চিত হয়েছেন।
সম্প্রতি শহরটি ঘুরে এসেছেন ইয়েমেনের বিশ্লেষক ও মানবাধিকারকর্মী বারাআ শিবান। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানান মিডেল ইস্ট আই।
তার মতে, ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়া হুতিদের সঙ্গে তাদের বিরোধীদের সংঘাতকে শুধু দুই পক্ষের লড়াই হিসেবে তুলে ধরা ভুল। এতে ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাতের প্রকৃত চিত্র আড়ালে থেকে যায়।
শিবান সতর্ক করে বলেন, সংঘাতকে হুতি ও তাদের বিরোধীদের মধ্যে কেবল পক্ষ বেছে নেওয়ার বিষয় হিসেবে দেখলে অবরুদ্ধ শহরগুলোর সাধারণ মানুষের দুর্দশা উপেক্ষিত হয়। অথচ এই সংঘাতের সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে তাদেরই।
বাংলা৭১নিউজ/আরএইচ

























