ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘দুধের মতো ফর্সা শরীর’, অভিনেতার মন্তব্যে তামান্নার জবাব Logo কুমিল্লায় লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্র্যাক কর্মকর্তার Logo মুখে কথা নয়, চিন্তা দিয়েই প্রিয়জনের সঙ্গে যোগাযোগের প্রযুক্তি আনছে নিউরালিংক Logo গভীর রাতে পার্সেলে আনা হলো ২৮ কেজি গাঁজা, যুবক গ্রেপ্তার Logo অধিকারবঞ্চিত শিশুদের মূলধারায় পুনর্বাসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণমন্ত্রী Logo চুয়াডাঙ্গায় ভারতীয় সীমান্তে রাসেল ভাইপার উদ্ধার Logo দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা Logo শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo ধাওয়া খেয়ে তুরাগে ঝাঁপ দেন তাহসিফ—দীপের সব তথ্য বিশ্বাস করছে না পিআইবি Logo প্রধানমন্ত্রীর জাপান সফরে বেসরকারি বিনিয়োগের ক্ষেত্র প্রশস্ত হয়েছে : হুমায়ুন কবির

প্রধানমন্ত্রী অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়ানোকে সর্বোচ্চ গুরুত্ব দেয় : টুকু

টাঙ্গাইলে অসহায়, দুস্থ ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ  প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ ভবনে ক্যান্সার, কিডনি ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত রোগীদের মধ্যে চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ছয়জন রোগীর প্রত্যেককে এক লাখ টাকা করে মোট ছয় লাখ টাকার চেক বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে ক্যান্সার, কিডনি ও জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সহায়তা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

চেক বিতরণ শেষে জনসাধারণের সেবা নিশ্চিত ও সরকারি কার্যক্রম আরও সহজলভ্য করার লক্ষ্যে টাঙ্গাইল সদর উপজেলা ভবনে মৎস্য ও প্রাণিসম্পদ  প্রতিমন্ত্রীর পরিদর্শন কক্ষ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়ার বাস্তবায়নে কক্ষটি চালু করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা খাতুনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বাংলা৭১নিউজ/হোসেন

Tag :
জনপ্রিয় সংবাদ

‘দুধের মতো ফর্সা শরীর’, অভিনেতার মন্তব্যে তামান্নার জবাব

প্রধানমন্ত্রী অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়ানোকে সর্বোচ্চ গুরুত্ব দেয় : টুকু

আপডেট সময় ০৪:২৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬