ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুমিল্লায় লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্র্যাক কর্মকর্তার Logo মুখে কথা নয়, চিন্তা দিয়েই প্রিয়জনের সঙ্গে যোগাযোগের প্রযুক্তি আনছে নিউরালিংক Logo গভীর রাতে পার্সেলে আনা হলো ২৮ কেজি গাঁজা, যুবক গ্রেপ্তার Logo অধিকারবঞ্চিত শিশুদের মূলধারায় পুনর্বাসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণমন্ত্রী Logo চুয়াডাঙ্গায় ভারতীয় সীমান্তে রাসেল ভাইপার উদ্ধার Logo দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা Logo শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo ধাওয়া খেয়ে তুরাগে ঝাঁপ দেন তাহসিফ—দীপের সব তথ্য বিশ্বাস করছে না পিআইবি Logo প্রধানমন্ত্রীর জাপান সফরে বেসরকারি বিনিয়োগের ক্ষেত্র প্রশস্ত হয়েছে : হুমায়ুন কবির Logo মোবাইলে টুজি বন্ধের পরিকল্পনা, চাপে দেশীয় শিল্প

গাজীপুরে জোড়া খুনের মামলার আসামি বরিশালে গ্রেপ্তার

ঢাকার গাজীপুরে আলোচিত পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতার প্রাণহানির ঘটনায় ঘাতক ট্রাকচালক মাজহারুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে বরিশাল এসআরবি-৮ এর সদস্যরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে পিরোজপুরের ইন্দুরকানী থানাধীন চারাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে বরিশাল এসআরবি-৮ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাথী আক্তার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, মাজহারুল গাজীপুর জেলার কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান ও স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা (৪৫) হত্যা মামলার আসামি। ওই মামলায় তিনি আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে এসআরবি-৮ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে আলোচিত এ মামলার প্রধান অভিযুক্ত আসামি মাজহারুল ইসলামকে বরিশাল এসআরবি-৮ এবং এসআরবি-১ এর যৌথ আভিযানে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৩ অক্টোবর গাজীপুর জেলার কালীগঞ্জ থানার এসআই মো. মিজানুর রহমান, পিএসআই জাবেদ ওমর, কনস্টেবল আনোয়ার হোসেন ও কনস্টেবল ফজলে রাব্বি রাত্রীকালীন রণপাহারা ডিউটি পালনকালীন তিনজন আসামিসহ থানায় ফিরছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজের মেইন গেটের পশ্চিম পার্শ্বে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে চোর সন্দেহে দুজন ব্যক্তিকে তল্লাশিকালে কালীগঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ঘটনাস্থলে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলতে শুরু করেন।

এ সময় রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুত ও বেপরোয়াগতির একটি ট্রাক নিয়ন্ত্রণহীনভাবে পুলিশ সদস্য ও বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়।

এতে পিএসআই জাবেদ ওমর ও কনস্টেবল ফজলে রাব্বি গুরুতর আহত হন।

এরপর চালক বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লার ওপর দিয়ে ট্রাক চালিয়ে দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এসআই মিজানুর রহমান ঘাতক ট্রাকটি আটকানোর চেষ্টা করলে চালক গতি বাড়িয়ে তাকে ট্রাকের সামনে ঝুলন্ত অবস্থায় প্রায় পাঁচ শ গজ টেনে নিয়ে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন ভোর সাড়ে ৬টার দিকে এসআই মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় একটি হত‍্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. মাজহারুল ইসলামকে গ্রেপ্তারের জন্য এসআরবি-১ এর সিপিসি-৩ এবং এসআরবি-৮ চৌকস সদস্যরা যৌথ আভিযান চালিয়ে ঘাতক চালককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পরে গ্রেপ্তারের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানায় হস্তান্তর করা হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্র্যাক কর্মকর্তার

গাজীপুরে জোড়া খুনের মামলার আসামি বরিশালে গ্রেপ্তার

আপডেট সময় ০৪:২৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬