ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে, কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ডাকসুর সাবেক এজিএসসহ দুইজন রিমান্ডে Logo ‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ Logo নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম Logo স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি Logo মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু, থাকছে বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাক Logo রাজস্ব ও মুনাফায় প্রবৃদ্ধি, ৭ কোটি টাকা সংগ্রহে আবেদন লিও আইসিটি ক্যাবলসের Logo কার ক্ষমতা কত বাড়লো বা কমলো, এর চেয়ে বেশি জরুরি শিক্ষা ও স্বাস্থ্যের সংস্কার: প্রধানমন্ত্রী Logo সাইবার হামলার শঙ্কায় বন্ধ এনআইডি সার্ভার Logo এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার

জন্মদিনে নিজের যে উপলব্ধির কথা জানালেন তৌসিফ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। নানা ধরনের নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি সহকর্মীদের সঙ্গে সুসম্পর্কের জন্যও পরিচিত এই অভিনেতা। মঙ্গলবার (২৭ অক্টোবর) তার জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। জন্মদিনে এক বন্ধুর শুভেচ্ছাবার্তা থেকেই নিজের স্বপ্ন, প্রাপ্তি ও জীবন নিয়ে নতুন উপলব্ধির কথা জানিয়েছেন তৌসিফ।

জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তৌসিফ লেখেন, ‘আজ আমার জন্মদিনে কাছের এক বন্ধু শুভেচ্ছা জানিয়ে লিখেছে, “তুমি যেন তোমার স্বপ্নের চেয়েও বড় হতে পারো।”’

বন্ধুর এই কথাটি তাকে নিজের স্বপ্ন নিয়ে নতুন করে ভাবতে শিখিয়েছে। তৌসিফের ভাষ্যে, ‘কথাটা পড়ে ভাবতে শুরু করলাম, আমার স্বপ্নগুলো আসলে কী? স্বপ্নের চেয়েও বড় হওয়ার মানে কী? আমি কি আদৌ যথেষ্ট বড় স্বপ্ন দেখছি?’

এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই জীবনের প্রাপ্তিগুলো নতুন করে উপলব্ধি করেছেন অভিনেতা। তার মতে, আরও বড় কিছু অর্জনের দৌড়ে ছুটতে গিয়ে মানুষ অনেক সময় ভুলে যায়, ইতোমধ্যে কতটা পথ পেরিয়েছে, জীবনে কত কিছু পেয়েছে।

নিজের সেই উপলব্ধির কথা জানিয়ে তৌসিফ লেখেন, ‘ভাবতে ভাবতে একটা উপলব্ধি হলো, আমি আজ এমন একটা জীবন যাপন করছি, যে জীবনের স্বপ্ন হয়তো লক্ষ লক্ষ মানুষ দেখে। আরও বড় কিছু হওয়ার দৌড়ে আমরা অনেক সময় ভুলে যাই, আমরা ইতোমধ্যে কতটা পথ পেরিয়ে এসেছি, কত কিছু পেয়েছি।’

জন্মদিনে তাই নতুন করে কিছু চাওয়ার আগে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চান এই অভিনেতা। নিজের মতো করে গড়ে ওঠার সুযোগ, মাটির কাছাকাছি থাকার মানসিকতা এবং পরিবার, ভক্ত ও সহকর্মীদের পাশে দাঁড়ানোর সামর্থ্য দেওয়ার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

পোস্টের শেষাংশে তৌসিফ লেখেন, ‘আজ তাই নতুন করে কিছু চাওয়ার আগে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাতে চাই।

আমাকে আমি হয়ে উঠতে দেওয়ার জন্য, আমার পা দুটো মাটিতে রাখার তৌফিক দেওয়ার জন্য, আর আমার পরিবার, ভক্ত ও সহকর্মীদের পাশে দাঁড়ানোর সামর্থ্য দেওয়ার জন্য।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে, কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জন্মদিনে নিজের যে উপলব্ধির কথা জানালেন তৌসিফ

আপডেট সময় ০৫:২৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬