ঢাকা ০৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

এবারও জন্মদিনে ‘মান্নাত’-এ দেখা মিলবে না শাহরুখের

প্রতি বছর ২ নভেম্বর দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন শাহরুখ খানের ভক্তরা। প্রিয় তারকার জন্মদিনে মুম্বাইয়ের বাড়ি ‘মান্নাত’-এর সামনে ভিড় জমান হাজারো অনুরাগী।

বাড়ির বারান্দায় এসে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছার জবাব দেন বলিউডের ‘কিং খান’। তবে এবার সেই চেনা দৃশ্যের দেখা মিলবে না। ৬১তম জন্মদিনে মুম্বাইয়ে নয়, শাহরুখ থাকবেন লন্ডনে। নতুন সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়েই ব্যস্ত সময় কাটবে তার।

সম্প্রতি মুম্বাইয়ে একটি নাচের গানের দৃশ্যধারণ শেষ করেছেন শাহরুখ। এরপরই ‘কিং’-এর পরবর্তী কাজের জন্য লন্ডনে যাওয়ার কথা রয়েছে তার। আগামী ২ নভেম্বর, জন্মদিনের দিনই সেখানে সিনেমাটির আরেকটি গানের শুটিংয়ের সূচি নির্ধারিত হয়েছে। ফলে এবারের জন্মদিনে ‘মান্নাত’-এর সামনে প্রিয় তারকাকে একনজর দেখার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন ভক্তরা।

গত দুই বছর ধরে ‘মান্নাত’-এর সংস্কারকাজের কারণে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পারেননি শাহরুখ। সে সময় মুম্বাইয়ের বাল গন্ধর্ব রঙ মন্দিরে ভক্তদের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের আয়োজন করেছিলেন তিনি। তবে এবার শুটিংয়ের ব্যস্ততায় জন্মদিনে মুম্বাইয়েই থাকা হচ্ছে না বলিউড সুপারস্টারের।

ভক্তদের জন্য রয়েছে সুখবরও

জন্মদিনে প্রিয় তারকাকে সামনে থেকে দেখতে না পাওয়ার খবরে ভক্তদের মন খারাপ হলেও বছরের শেষ দিকে মিলতে পারে সুখবর। ‘কিং’ সিনেমার মুক্তিকে সামনে রেখে মুম্বাইয়ে বড় পরিসরে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের একটি অনুষ্ঠানের আয়োজন করতে পারেন শাহরুখ।

তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহও তুঙ্গে। বড় বাজেটের এই অ্যাকশন-থ্রিলারে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন ও অনিল কাপুরসহ একঝাঁক তারকা।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। জন্মদিনে ‘মান্নাত’-এ শাহরুখের দেখা না মিললেও, নতুন সিনেমার মুক্তির আগে প্রিয় তারকার সঙ্গে দেখা হওয়ার আশায় থাকবেন ভক্তরা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি

এবারও জন্মদিনে ‘মান্নাত’-এ দেখা মিলবে না শাহরুখের

আপডেট সময় ০২:১৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬