ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে, কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ডাকসুর সাবেক এজিএসসহ দুইজন রিমান্ডে Logo ‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ Logo নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম Logo স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি Logo মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু, থাকছে বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাক Logo রাজস্ব ও মুনাফায় প্রবৃদ্ধি, ৭ কোটি টাকা সংগ্রহে আবেদন লিও আইসিটি ক্যাবলসের Logo কার ক্ষমতা কত বাড়লো বা কমলো, এর চেয়ে বেশি জরুরি শিক্ষা ও স্বাস্থ্যের সংস্কার: প্রধানমন্ত্রী Logo সাইবার হামলার শঙ্কায় বন্ধ এনআইডি সার্ভার Logo এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার

সুদানে ড্রোন হামলায় ২১ জন নিহত, আহত ৪০

সুদানের পশ্চিমাঞ্চলের দারফুর অঞ্চলের নিয়ালা শহরে সোমবার সন্ধ্যায় এক ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে স্থানীয় চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। নিয়ালা হাসপাতালের এক চিকিৎসক এএফপিকে বলেন, গত রাতের হামলায় ২১ জন মারা গেছেন। আহতের সংখ্যা ৪০ জনেরও বেশি।

শহরের এক বাসিন্দা জানান, স্থানীয় সময় রাত ৮টার দিকে শহরের উত্তরাঞ্চলের একটি বাজারে হামলাটি হয়। বাজারটিতে সাধারণ মানুষের পাশাপাশি সশস্ত্র ব্যক্তিরাও যাতায়াত করতেন। বিশেষ করে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর সদস্যরা সেখানে ঘোরাফেরা করতেন।

নিয়ালা বর্তমানে আরএসএফের কার্যত নিয়ন্ত্রণে রয়েছে। বাহিনীটি সেখানে নিজস্ব প্রশাসন গড়ে তুলেছে, যা খার্তুমভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও সুদানের সেনাবাহিনীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান সংঘাতে দেশটিতে ব্যাপক প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে সৃষ্টি হয়েছে বিশ্বের অন্যতম ভয়াবহ ক্ষুধা ও বাস্তুচ্যুতির সংকট।

আরএসএফের নিয়ন্ত্রণাধীন নিয়ালা শহরে সুদানের সেনাবাহিনী নিয়মিত হামলা চালিয়ে আসছে। তবে সর্বশেষ এই ড্রোন হামলাটি ঠিক কে চালিয়েছে, তা এখনো নিশ্চিত হয়নি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে, কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সুদানে ড্রোন হামলায় ২১ জন নিহত, আহত ৪০

আপডেট সময় ০৪:১৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬