ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান Logo ঢাকায় আইএইউপির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন Logo ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা Logo চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত Logo কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স, বাকিরা কে কাকে পেল Logo যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী Logo পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : সড়ক মন্ত্রী Logo পাসপোর্ট-এনআইডি আবেদনে শেখ হাসিনার স্বাক্ষর জাল করা হয়েছে : রাশেদ খান Logo রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আইসিজের রায়কে স্বাগত জানাল তুরস্ক Logo ২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী

প্রকাশ্যে এল টাইগার শ্রফের শরীরের ক্ষতের দৃশ্য

মুম্বাইয়ে বন্দুক হামলার শিকার হওয়ার কয়েক দিন পর শরীরে আঘাতের চিহ্ন প্রকাশ্যে এনেছেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। তার অফিসিয়াল টিম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

ভিডিওতে টাইগারের হাত ও পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে। তার শরীরে কাটা, ছিলে যাওয়া ও কালশিটে দাগ দেখা যায়। গুলির সময়ে ছোড়া পেলেট থেকেই ওই ক্ষত হয়েছে বলে দাবি করা হয়েছে। ভিডিয়োটির সঙ্গে লেখা, ‘সৃষ্টিকর্তা সত্যিই দয়ালু।’ বন্দুক হামলার ঘটনায় তদন্ত চলার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি সামনে এল।

জানা গেছে, অজ্ঞাতপরিচয় হামলাকারীরা টাইগারের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। তবে সরাসরি গুলির আঘাত থেকে রক্ষা পান অভিনেতা। গুলিতে গাড়ির কাচ ভেঙে গেলে সৃষ্ট বিশৃঙ্খলার মধ্যে তিনি আহত হন।

ওই হামলায় বড় ধরনের আঘাত থেকে রক্ষা পেলেও টাইগারের গাড়িচালক ফিরদৌস ও এক পথচারী গুরুতর আহত হয়েছেন। দ্রুত তাদের উদ্ধার করে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পর টাইগার নিজেই গাড়ির চালকের আসনে বসে আহত দুজনকে হাসপাতালে নিয়ে যান এবং পরিস্থিতি সামাল দেন।

এদিকে, হামলার দায় স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা পাঠিয়েছে লরেন্স বিষ্ণোই সিন্ডিকেট। গোষ্ঠীটির পক্ষ থেকে বলিউডের শিল্পীদের কাজ নিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এই দায় স্বীকারের বিষয়টি এখনো যাচাই করছে পুলিশ।

ঘটনার তদন্তে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে দেশজুড়ে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ভারতের বিনোদন জগতে বিশেষ করে বলিউডে অপরাধী চক্র ‘বিষ্ণোই গ্যাং’ এক আতঙ্কের নাম। এর আগে সালমান খানকে হুমকি দিয়ে সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছেন অনেকবার। গত তিন বছরে মুম্বাইয়ে অন্তত চারটি বড় অপরাধের সঙ্গে গ্যাংটির যোগসূত্র পাওয়া গেছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান

প্রকাশ্যে এল টাইগার শ্রফের শরীরের ক্ষতের দৃশ্য

আপডেট সময় ০৭:১৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬