ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন Logo গাজীপুরে ১৭ কারখানা বন্ধ, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন Logo নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনে শিগগিরই চালু হচ্ছে আধুনিক চিকিৎসাসেবা Logo ময়মনসিংহে যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা Logo সোনাক্ষীর আপত্তিকর ছবি ছড়িয়ে গ্রেপ্তার, পুলিশের ভুলে আদালতে মুক্তির নির্দেশ Logo জাতীয়তাবাদী সংস্থার মানববন্ধনে অনুপস্থিতি, জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বললেন হেলাল খান Logo রামিসা হত্যা মামলার আপিল শুনানি শুরু আজ Logo গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি ও বৃটেনের আহ্বান Logo ভারতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় বেশি ঝুঁকিতে মুসলিম সম্প্রদায় Logo পোশাকখাতের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন

সাত বছর আগে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় দুবাইয়ে পলাতক স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ আটজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন (গালিব) এ রায় ঘোষণা করেন।

আরাভ খান ছাড়া এ মামলার দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আরাভ খানের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান। এদের মধ্যে আরাভ ও কেয়া পলাতক। এছাড়া বাকি ছয় আসামিকে রায় ঘোষণার আগে আদালতে আনা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের আবার কারাগারে পাঠানো হয়।

২০১৮ সালের ৭ জুলাই বনানীতে খুন হন পুলিশ পরিদর্শক মামুন। ঘটনার তিনদিন পর তার ভাই বাদী হয়ে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ মার্চ এ মামলায় রহমত উল্লাহ, রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয় ওরফে হৃদিসহ আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

২০২১ সালের ২৫ নভেম্বর আদালত এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চলাকালে ২৬ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

বাংলা৭১নিউজ/একে

Tag :
জনপ্রিয় সংবাদ

ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন

স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন

আপডেট সময় ০৩:১৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫