ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কলেজছাত্র রোহান হত্যা : অভিযুক্তদের বাড়িঘরে আগুন দিল এলাকাবাসী Logo খেলা শুরু হয়ে গেছে’, মোদি সরকারকে অভিনেতা প্রকাশ রাজ Logo ‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের Logo নিম্নমানের বই দিলে গ্রহণ করবেন না : শিক্ষামন্ত্রী Logo প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী Logo ভারতে শেখ হাসিনাকে আশ্রয়, ঢাকা-দিল্লি সম্পর্ক উন্নয়নে বড় বাধা : রাষ্ট্রদূত মুশফিকুল Logo এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি Logo দিল্লিতে ব্যাপক ধরপাকড়, পরিচয়পত্র দেখিয়েও আটক সাংবাদিকেরা Logo লালন শাহের মাজারের দানবাক্সে মিলল ৬ লাখ ৪৯ হাজার টাকা Logo প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা

শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর দায়িত্ব পালনের সক্ষমতা ও পেশাগত দায়িত্ববোধকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, আগামী দিনগুলোতে যারা এই দায়িত্ব আরো সুন্দরভাবে পালন করতে পারবেন, তাদেরকেই শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

আজ শুক্রবার দুপুরে ঢাকার সাভারের নয়ারহাট এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ আয়োজিত ‘টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ’-এর দ্বিতীয় ও সমাপনী দিনে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষক নিয়োগের মেকানিজম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ স্পষ্ট করেন যে, এবার শিক্ষক বাছাইয়ে সুনির্দিষ্ট নীতি অনুসরণ করা হয়েছে। নিয়োগের পেছনে সুনির্দিষ্ট প্রিন্সিপাল ছিল, যেন যোগ্য ও দক্ষ প্রার্থীরাই শ্রেণিকক্ষে পৌঁছাতে পারেন। নিয়োগ প্রক্রিয়ায় গতানুগতিক স্বচ্ছ নিয়মগুলোই অনুসরণ করা হয়েছে এবং বিশেষ করে প্রার্থীদের পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে।

সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের পর প্রশাসনিক কিছু জায়গায় হয়তো সাময়িক দুর্বলতা তৈরি হয়েছিল বা কিছু ভুল-ত্রুটি থেকে থাকতে পারে। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অত্যন্ত গুরুত্বের সঙ্গেই সেসব ত্রুটি চিহ্নিত করে সংশোধন ও পূরণ করছে। আমরা আশাবাদী, পুরো প্রক্রিয়াটি অত্যন্ত নিখুঁত ও ভালোভাবে সম্পন্ন হবে।’

তিনি আরো জানান, প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে সরকার সমন্বিতভাবে কাজ করছে।

বর্তমানে শিক্ষকদের কাজের পরিবেশ, মর্যাদা এবং পাঠদান মনিটরিং ব্যবস্থা কয়েক গুণ জোরদার করা হয়েছে। পুরো প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা ও পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, নিটারের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, আয়োজন কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কলেজছাত্র রোহান হত্যা : অভিযুক্তদের বাড়িঘরে আগুন দিল এলাকাবাসী

শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ

আপডেট সময় ০৩:৪৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬