ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কলেজছাত্র রোহান হত্যা : অভিযুক্তদের বাড়িঘরে আগুন দিল এলাকাবাসী Logo খেলা শুরু হয়ে গেছে’, মোদি সরকারকে অভিনেতা প্রকাশ রাজ Logo ‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের Logo নিম্নমানের বই দিলে গ্রহণ করবেন না : শিক্ষামন্ত্রী Logo প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী Logo ভারতে শেখ হাসিনাকে আশ্রয়, ঢাকা-দিল্লি সম্পর্ক উন্নয়নে বড় বাধা : রাষ্ট্রদূত মুশফিকুল Logo এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি Logo দিল্লিতে ব্যাপক ধরপাকড়, পরিচয়পত্র দেখিয়েও আটক সাংবাদিকেরা Logo লালন শাহের মাজারের দানবাক্সে মিলল ৬ লাখ ৪৯ হাজার টাকা Logo প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা

কুষ্টিয়ায় গভীর রাতে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর

কুষ্টিয়ার কুমারখালীতে একটি মন্দিরে ঢুকে অন্তত তিনটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) গভীর রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খয়েরচড়া মাঠপাড়া এলাকার খয়েরচড়া সার্বজনীন মাতৃমন্দিরে এ ঘটনা ঘটে।

শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙচুরের বিষয়টি দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেয়।

এদিকে ঘটনার খবর পেয়ে সংসদ সদস্য আফজাল হোসেন মন্দিরটি পরিদর্শন করেন। এ সময় তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

সংসদ সদস্য আফজাল হোসেন বলেন, এই এলাকা আমার। আমি কুমারখালীতে এ ধরনের ঘটনা আর দেখতে চাই না। ইতিপূর্বে এ এলাকায় এ ধরনের ঘটনা ঘটেনি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কলেজছাত্র রোহান হত্যা : অভিযুক্তদের বাড়িঘরে আগুন দিল এলাকাবাসী

কুষ্টিয়ায় গভীর রাতে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর

আপডেট সময় ০৩:৪৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬