ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ বাড়ির ছাদে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

শিল্পাঞ্চল আশুলিয়ায় রোকসানা বেগম (৪০) নামের এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের উত্তর কলতাসূতি মরিচকাটা এলাকা ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানা গেছে।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার এসআই নূর আমিন। নিহত গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার দক্ষিণ পাকুল্লা গ্রামের দুবাইপ্রবাসী মকবুলের স্ত্রী। দুই মাস ধরে আশুলিয়ার উত্তর কলতাসূতি মরিচকাটা এলাকায় তাদের নির্মীয়মাণ পাঁচতলা ভবনের তিন তলায় মেয়ে মীম ও ছেলে আলিফকে নিয়ে বসবাস করছিলেন তিনি।

‎নিহতের স্বজনরা জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজবাড়ির ছাদে পানির ট্যাংক দেখতে যান। দীর্ঘ সময় না আসায় তাকে খোঁজাখোঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে না পেয়ে বাড়ির ছাদে খুঁজতে যান। এসময় ‘বিবস্ত্র’ অবস্থায় ছাদের এক পাশে তাকে পড়ে থাকতে দেখেন।

এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন আসেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে রাত আড়াইটার দিকে থানায় নিয়ে যায়।

নিহতের ভাই মো. ইরাক জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে রোকসানার সঙ্গে তার মুঠোফোনে কথা হয়। কিন্তু রাত সাড়ে ৯টার দিকে মৃত্যুর খবর আসে। ‎তিনি বলেন, ‘আমার বোনের সঙ্গে কারো শত্রুতা ছিল না‌।

তারপরও কেন এমন হলো’? তিনি অবিলম্বে তার বোনের হত্যাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

আশুলিয়া থানার এসআই নূর আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা এবং কি কারণে কেন তাকে হত্যা করেছে তা জানা যায়নি। এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করে জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নিজ বাড়ির ছাদে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১১:৫৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬