ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট Logo মোস্তাফিজুরকে নিয়ে বিভ্রান্তিকর সংবাদ, বামার প্রতিবাদ Logo ‘সেই মুহূর্তগুলো মনে থাকবে অনেক দিন’, সোহেল খান স্মরণে বুবলী

কক্সবাজার ও কুতুবদিয়ায় বিমানবাহিনীর প্রশিক্ষণ মহড়া ৯ দিন

কক্সবাজার ও কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ এলাকায় বিভিন্ন ধরনের যুদ্ধবিমান দিয়ে তাজা গোলাবর্ষণ প্রশিক্ষণ মহড়া পরিচালনা করবে বাংলাদেশ বিমানবাহিনী। আগামী ১১ থেকে ১৯ অক্টোবর প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।

আজ বৃহস্পতিবার বিমান বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিমানবাহিনী জানিয়েছে, এ সময় কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ ও কক্সবাজার ফায়ারিং রেঞ্জের আকাশসীমায় তাজা গোলাবর্ষণ করা হবে। তাই প্রশিক্ষণ চলাকালে ওই দুই এলাকা এড়িয়ে চলতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

বিশেষ করে ওই এলাকায় চলাচলকারী বিমান, জাহাজ ও ছোট নৌযান এবং কুতুবদিয়া দ্বীপসংলগ্ন এলাকার জনসাধারণকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য সতর্ক করা হয়েছে।

সংশ্লিষ্টদের নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে ফায়ারিং রেঞ্জের আওতাভুক্ত এলাকা পরিহার করার আহ্বান জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান

কক্সবাজার ও কুতুবদিয়ায় বিমানবাহিনীর প্রশিক্ষণ মহড়া ৯ দিন

আপডেট সময় ১১:৪৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬