ঢাকা ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট Logo মোস্তাফিজুরকে নিয়ে বিভ্রান্তিকর সংবাদ, বামার প্রতিবাদ Logo ‘সেই মুহূর্তগুলো মনে থাকবে অনেক দিন’, সোহেল খান স্মরণে বুবলী

প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে : গণপূর্তমন্ত্রী

প্ল্যান ছাড়া যারা বিল্ডিং করছেন বা প্ল্যান নিয়ে সেটার ব্যত্যয় ঘটিয়েছেন, তাদের জন্য একটি বিধিমালা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেছেন, ‘আমরা সবাইকে একটি সামগ্রিক আইনি কাঠামোর মধ্যে আনার চেষ্টা করছি।

এটা নিয়ে কাজ চলছে।’

আজ বুধবার রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে বণিক বার্তা আয়োজিত ‘স্মার্ট সিটি কনক্লেভ ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

জাকারিয়া তাহের বলেন, ‘গত সাত মাসের মধ্যে রাজউকের মতো আমরা নতুন আরো ছয়টি ডেভেলপমেন্ট অথরিটি করেছি। এর মধ্যে রয়েছে ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নারায়ণগঞ্জ, রংপুর ও বরিশাল ডেভেলপমেন্ট অথরিটি।

এর আগে আরো চারটি ছিল। পর্যায়ক্রমে আগামীতে বগুড়া নিয়েও কাজ করছি।’

তিনি বলেন, ডেভেলপমেন্ট অথরিটি না থাকলে দেখা যায়, সিটি করপোরেশনই প্ল্যান দিচ্ছে, তারাই কাজ করছে। সেখানে চেক অ্যান্ড ব্যালান্স থাকে না।

অনুষ্ঠানে দেশের আবাসন, নির্মাণ, জ্বালানি ও নগর পরিকল্পনা খাতের নীতিনির্ধারক, পরিকল্পনাবিদ, প্রকৌশলী, বিশেষজ্ঞ, উদ্যোক্তা, ব্যবসায়ী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

বাস্তবতা তুলে ধরে গণপূর্ত মন্ত্রী বলেন, ‘গুলশান, বনানীর লেক ও হাতিরঝিল লেক নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের সঙ্গে ছয়বার মিটিং করেছেন। গুলশান-বনানীর বাড়িগুলোর মধ্যে সম্ভবত ৭০ থেকে ৮০ শতাংশ প্ল্যানিংয়ের সময় যে সেফটি ট্যাংক থাকার কথা ছিল, সোকওয়েল থাকার কথা ছিল, তারা তা করেনি।’

তিনি বলেন, ‘আমাদের নামিদামি ডেভেলপাররা বিল্ডিং করে আসছে, স্যুয়ারেজটা দিয়ে দিয়েছেন স্ট্রং অর্ডারের সঙ্গে।

আমরা চেষ্টা করছি সবাইকে সচেতন করতে।’

মন্ত্রী বলেন, ‘আগে শুধু একজন আর্কিটেক্ট একটা প্ল্যান পাস করত। এখন আমরা চেষ্টা করছি, যেন আর্কিটেকচার, স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল প্ল্যানিং সহ সবকিছু মিলিয়ে যে প্ল্যানটা দেওয়া হবে এবং সেটা পাস হওয়ার পর এবং অনুমোদন দেওয়ার পরে যে বিল্ডিংটা নির্মিত হবে, সেটার যে অকুপেন্সি সার্টিফিকেট, সেটা পেতে হলে ওই যারা যে ডিজাইনটা করেছেন, তাদেরকে সার্টিফাই করে দেওয়া হবে যে বিল্ডিংটা সঠিকভাবে তৈরি হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আরবান ডেভেলপমেন্ট অধিদপ্তরের মাধ্যমে আমরা প্রথমবারের মতো প্রায় ১০ বছর মেয়াদি একটি পরিকল্পনা নিয়েছি। এ পরিকল্পনার আওতায় প্রথমে মেট্রোপলিটন সিটিগুলো নিয়ে কাজ করছি। এরপর আমাদের বড় সিটিগুলো থেকে শুরু করে উপজেলা পর্যায়েও যেন প্রকৃত অর্থে একটি মাস্টার প্ল্যান করা যায়, তা নিয়ে কাজ করব।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান

প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে : গণপূর্তমন্ত্রী

আপডেট সময় ০৮:০২:২২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬