ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মেসির বিদায়ে আবেগে ভাসলেন বাংলাদেশের তারকারা Logo দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট Logo আপসের পর এমপি গাজী নজরুলের শুনানি আজ Logo সন্ত্রাসী হামলা ঠেকানো ভারতীয় পাইলট স্মিতকে সম্মান জানাবে যুক্তরাষ্ট্র Logo ৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব একনেকে উঠছে আজ Logo পানি কমলেও তীব্র স্রোতের কারণে থামছে না পদ্মার ভাঙন Logo পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি Logo উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে জাতিসংঘের কার্যক্রম আরো সমন্বয়ের আহ্বান বাংলাদেশের Logo প্রথমবারের মতো ডিপ্লোম্যাটিক ফান ফেয়ারে বাংলাদেশের অংশগ্রহণ Logo সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাই গ্রেপ্তার

বিমানের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। সংস্থাটির মহাব্যবস্থাপক (জিএম) ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) পদমর্যাদার ১০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি, নতুন দপ্তরে সংযুক্তি এবং অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। গত সোমবার (৫ অক্টোবর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে অবিলম্বে কার্যকরের নির্দেশ দিয়ে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

দাপ্তরিক আদেশ অনুযায়ী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর (সিইও) কার্যালয়ে সংযুক্ত থাকা বোসরা ইসলামকে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ)-এর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। মহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) হিসেবে কর্মরত ইকবাল আহমেদ আলীকে মহাব্যবস্থাপক (কার্গো) এবং মহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) এ এইচ এম শফিউল বারীকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) পদে বদলি করা হয়েছে। এ ছাড়া মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) শাহনুর আহমেদকে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) পদের মূল দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাহক সেবা ও জনসংযোগের দ্বৈত দায়িত্বে থাকা মহাব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদকে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) পদে পদায়ন করা হয়েছে।

ফ্লাইট অপারেশন ও পরিকল্পনা বিভাগেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। ক্যাপ্টেন বি-৭৮৭ শেখ আব্বাস হোসেনকে তার মূল দায়িত্বের পাশাপাশি করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তরের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ মহাব্যবস্থাপক (পরিকল্পনা) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। উপমহাব্যবস্থাপক (পার্সোনেল) ও ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) খন্দকার বাকী উদ্দিন আহমদকে মহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

এ ছাড়া উপমহাব্যবস্থাপক (হিসাব) ও ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) এম এম আরিফুর রহমানকে উপমহাব্যবস্থাপক (করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং) পদে বদলি করা হয়েছে। উপমহাব্যবস্থাপক প্রশাসন (মানবসম্পদ) হিসেবে দায়িত্ব পালন করা মো. ফজরুল আলমকে মূল পদের সঙ্গে উপমহাব্যবস্থাপক (পার্সোনেল) হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি উপমহাব্যবস্থাপক (বিকেএফসিসি) এ জেড এম আরিফকে উপমহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) হিসেবে বদলি করা হয়েছে।

বিমানের ব্যবস্থাপক (পার্সোনেল) ওম্মে কুলছুম স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, প্রশাসনিক কাজের স্বার্থে নেওয়া এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

মেসির বিদায়ে আবেগে ভাসলেন বাংলাদেশের তারকারা

বিমানের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

আপডেট সময় ০৭:১৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬