ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামুকার নতুন ডিজি‌‌ মোস্তফা জামান

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তফা জামান। তাকে এই নিয়োগ দিয়ে তার চাকরি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মোস্তফা জামান জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিধি অনুবিভাগে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে গত ২৬ এপ্রিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল্লাহ আল-মামুন। কিন্তু তিনি সেখানে যোগ দেননি।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন ও সংরক্ষণ, মুক্তিযোদ্ধার স্বীকৃতি ও সনদসংক্রান্ত বিষয় যাচাই-বাছাই, মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে প্রয়োজনীয় সুপারিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়ার দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানটি। এছাড়া প্রকৃত মুক্তিযোদ্ধা নির্ধারণ এবং ভুয়া বা অযোগ্য ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও জামুকার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

জামুকার নতুন ডিজি‌‌ মোস্তফা জামান

আপডেট সময় ১১:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬