ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক স্কুল শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় কবির শেখ (৩৫) নামে এক যুবককে মারধর করা হয়েছে। আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।

রবিবার উপজেলার কুশলা গ্রামে এ ঘটনা ঘটে। মারধরের শিকার কবির শেখ বিরামেরকান্দি গ্রামের সরোয়ার শেখের ছেলে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ৬ মাস ধরে স্কুলে যাওয়া আসার পথে কবির শেখ প্রায়ই ওই স্কুল শিক্ষিকাকে উত্ত্যক্ত করতেন। এ বিষয় নিয়ে ওই শিক্ষিকা কবিরের পরিবারের কাছে জানিয়েও কোনো প্রতিকার পাননি।

পরবর্তীতে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি। রবিবার সকালে স্কুলে যাওয়ার পথে কবির শেখ ওই শিক্ষিকার পথরোধ করলে তার আত্মীয়স্বজন এগিয়ে এসে মারধর করেন। খবর পেয়ে কবিরের পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

মারধরের শিকার কবির শেখের ভাতিজি জোসনা বেগম বলেন, আমার চাচার একটু মাথায় সমস্যা আছে।

তিনি আগে অটো চালাতেন। এই অটোতে যাওয়া আসার সময় ওই শিক্ষিকার সঙ্গে পরিচয় হয়। এরপর থেকে তিনি ওই শিক্ষিকাকে বিয়ে করার জন্য পাগলের মতো আচারণ শুরু করেন। তবে তাকে এভাবে মারধর করা ঠিক হয়নি।

ভুক্তভোগী শিক্ষিকা বলেন, আমি স্কুলে যাওয়া আসার পথে কবির প্রায়ই আমাকে উত্ত্যক্ত করত।

পথরোধ করার পাশাপাশি মাঝে মাঝে স্কুলে যাওয়ার পথে পানি ছিটিয়ে ভিজিয়ে দিত। আমি সামাজিকভাবে এলাকাবাসীকে জানিয়েও কোনো প্রতিকার পাইনি। উত্ত্যক্তের কারণে ছুটি নিতাম। উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসে আবেদন করেও কোনো প্রতিকার পাইনি। তবে তাকে (কবির শেখ) যে মারা হয়েছে সে বিষয়ে আমি জানি না।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জণ ভক্ত বলেন, ওই শিক্ষিকা আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। এরপর ইউএনও স্যারকে নিয়ে কবির ও তার পরিবারের লোকজনদের ডেকে আনা হয়েছিল। তারা ওই শিক্ষিকাকে আর উত্ত্যক্ত করবে না বলে কথা দিয়েছিলেন।

কোটালীপাড়া থানার অফিসার এস আই সুকুমার কুন্ড বলেন, এ বিষয়ে কোনো পক্ষ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর

আপডেট সময় ০৪:৫৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬