ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান Logo ঢাকায় আইএইউপির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন Logo ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা Logo চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত Logo কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স, বাকিরা কে কাকে পেল Logo যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী Logo পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : সড়ক মন্ত্রী Logo পাসপোর্ট-এনআইডি আবেদনে শেখ হাসিনার স্বাক্ষর জাল করা হয়েছে : রাশেদ খান Logo রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আইসিজের রায়কে স্বাগত জানাল তুরস্ক Logo ২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী

বন্ধ হয়ে গেল স্কারলেটের সেই ব্র্যান্ড

হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের রূপচর্চার ব্র্যান্ড ‘দ্য আউটসেট’-এর যাত্রা শুরু হয়েছিল মাত্র চার বছর আগে। তবে এরই মধ্যে ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

গত ২৮ সেপ্টেম্বর ব্র্যান্ডটির অফিশিয়াল ওয়েবসাইটে এক বার্তার মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিদায়ি বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, ‘এক অসাধারণ যাত্রার পর আউটসেট তাদের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যারা আমাদের পণ্য দৈনন্দিন রূপচর্চায় বেছে নিয়েছিলেন এবং এই যাত্রায় পাশে ছিলেন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

ঘোষণার পর থেকেই ব্র্যান্ডটির নিজস্ব ওয়েবসাইটে নতুন করে পণ্য কেনার সুযোগ বন্ধ হয়ে গেছে।

তবে আগে যারা পণ্যের অর্ডার দিয়েছেন, তাদের কাছে নির্ধারিত নিয়মেই সেসব পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০২১ সালে ব্র্যান্ড চালুর ঘোষণা দিয়েছিলেন স্কারলেট। পরের বছর সৌন্দর্যশিল্পের নির্বাহী কেট ফস্টারের সঙ্গে যৌথভাবে যাত্রা শুরু করে ‘দ্য আউটসেট’। ক্ষতিকর উপাদানমুক্ত এবং সংবেদনশীল ত্বকের উপযোগী রূপচর্চার পণ্য তৈরি করাই ছিল প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

তবে গত বছর কেট ফস্টার প্রতিষ্ঠানটি থেকে সরে দাঁড়ানোর পর থেকেই এর পরিচালনা নিয়ে টানাপড়েন শুরু হয়। এরই ধারাবাহিকতায় এবার পুরোপুরি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিল ব্র্যান্ডটি।

সাম্প্রতিক সময়ে তারকাদের নিজস্ব সৌন্দর্য ও প্রসাধনসামগ্রীর ব্র্যান্ডগুলোকে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে। বাজারে টিকে থাকার চ্যালেঞ্জের কারণে এর আগে বেশ কয়েকটি তারকা-উদ্যোগও ব্যবসা গুটিয়ে নিয়েছে।

সেই তালিকায় রয়েছে গায়িকা গুয়েন স্তেফানির ‘গিভ বিউটি’ এবং অভিনেত্রী ড্রু ব্যারিমোরের ‘ফ্লাওয়ার বিউটি’র মতো ব্র্যান্ড।

এবার সেই পথেই হাঁটল স্কারলেট জোহানসনের ‘দ্য আউটসেট’।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান

বন্ধ হয়ে গেল স্কারলেটের সেই ব্র্যান্ড

আপডেট সময় ০৪:৩৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬