ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বৃষ্টিতে নওগাঁয় কৃষকদের বাড়বে ঋণের বোঝা Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফুলগাজীতে বিএনপির গণমিছিল Logo রোজায় চাহিদা মেটাতে নিত্যপণ্যের সরবরাহ বাড়াচ্ছে টিসিবি Logo বেন্দারচর এলাকায় হিন্দুদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি: পুলিশ Logo হাজিরা দিয়েও কাজ করেননি শ্রমিকরা, আশুলিয়ায় ৮০ কারখানায় ছুটি Logo বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার Logo পোশাক খাত নিয়ে নানা ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ Logo ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী Logo জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান Logo রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি

রাড্ডা ইস্যু: এমপি মিষ্টির পদত্যাগ

প্রধানমন্ত্রীর নির্দেশের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে সংসদের স্পিকার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

এর আগে, বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টিকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। 

গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেয়ার ঘটনার পর মিষ্টির পদত্যাগের সম্ভাবনার বিষয়টি সামনে আসে।

ওইদিন মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

এছাড়া মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে বিতর্ক ও অভিযোগ ছিল। তিনি ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, জমি দখলসহ বিভিন্ন অভিযোগ আছে।

এসব অভিযোগের কারণে তার রাজনৈতিক ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্নও তৈরি হয়েছিল।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

বৃষ্টিতে নওগাঁয় কৃষকদের বাড়বে ঋণের বোঝা

রাড্ডা ইস্যু: এমপি মিষ্টির পদত্যাগ

আপডেট সময় ০৩:২৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬