ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতায় সমঝোতা স্মারক Logo অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন Logo তথ্য এড়িয়ে যাওয়ায় গাজী নজরুলের ফের সাত দিনের রিমান্ড চায় ডিবি Logo বারিধারায় গাড়িচাপা : সেই কিশোরকে সংশোধনাগারে পাঠালেন আদালত Logo ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট Logo সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু Logo জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম Logo চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া Logo ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু Logo আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

বঙ্গভবনের ঐতিহ্যবাহী সিংহ পুকুরে ৪০০ কেজি বিভিন্ন প্রজাতির রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য অধিদফতর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব পোনা অবমুক্ত করেন।

কর্মসূচির আওতায় বঙ্গভবনের পুকুরে অবমুক্ত করা মাছের পোনার মধ্যে রয়েছে— ১৬০ কেজি রুই, ১২০ কেজি কাতলা, ৮০ কেজি মৃগেল এবং ৪০ কেজি কালিবাউস।

পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব, জন বিভাগের সচিব, প্রেস সচিব এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ মৎস্য অধিদফতরের মহাপরিচালক এবং বঙ্গভবন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতায় সমঝোতা স্মারক

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

আপডেট সময় ০২:২২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬