ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম, সম্মত ভারত

নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে নিয়োগের প্রস্তাবে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে ভারত সরকার। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিয়ামের নিয়োগের আনুষ্ঠানিক সম্মতিপত্রের একটি অনুলিপি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। এর আগে ভারতীয় অন্য একটি সংবাদমাধ্যম দ্য প্রিন্ট-এ সিয়ামের নিয়োগের সম্মতি আটকে থাকা বা বিলম্বিত হওয়া নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

১৯৯৫ ব্যাচের বাংলাদেশ ফরেন সার্ভিসের জ্যেষ্ঠ পেশাদার কূটনীতিক আসাদ আলম সিয়াম আগামী কয়েক সপ্তাহের মধ্যে নয়াদিল্লিতে বর্তমান হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন। বর্তমান হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে জেনিভায় নতুন পদায়ন করা হয়েছে।

২০২৫ সালের জুনে পররাষ্ট্রসচিব পদে দায়িত্ব নেওয়ার আগে আসাদ আলম সিয়াম এক বছরেরও কম সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এর আগে তিনি ২০২৩-২০২৪ মেয়াদে অস্ট্রিয়ায় এবং ২০১৭-২০২১ মেয়াদে ফিলিপিন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

ইতালির মিলানে বাংলাদেশের প্রথম কনসাল জেনারেল এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সহকারী হাইকমিশনার ছাড়াও ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে জুনিয়র কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান, ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক এবং পররাষ্ট্রসচিবের দপ্তরের পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকা ও নয়াদিল্লির দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার মাঝেই সিয়ামের নিয়োগ চূড়ান্ত হলো। এর আগে ভারত সরকার সাবেক মন্ত্রী ও জ্যেষ্ঠ রাজনীতিক দীনেশ ত্রিবেদীকে ঢাকায় নতুন হাইকমিশনার হিসেবে পাঠানোর পর, বাংলাদেশ সরকারও তাদের সবচেয়ে জ্যেষ্ঠ কূটনীতিক আসাদ আলম সিয়ামকে দিল্লিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

২০২৪ সালের আগস্টে পটপরিবর্তনের পর এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশ সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়। তবে নানা রাজনৈতিক টানাপড়েন ও পরিস্থিতির কারণে দ্বিপক্ষীয় অগ্রগতি কিছুটা মন্থর ছিল। এই পরিস্থিতিতে নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামের অন্যতম প্রধান দায়িত্ব হবে দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ককে গতিশীল করা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের কূটনৈতিক প্রস্তুতি সম্পন্ন করা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৫:১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬