ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

সস্তায় মানুষ ফ্ল্যাট কিনতে পারবে : শেখ মজিবুর রহমান ইকবাল

জাতীয় সংসদে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও এমপি শেখ মজিবুর রহমান ইকবাল বলেছেন, ‘ড্যাপ ও নগর গৃহায়ণ বিধিমালা আইনি রূপ পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। আশা করা যায়, আগামী সংসদীয় স্থায়ী কমিটির সভার আগেই এটি পাস হয়ে যাবে।

বিধিমালা সংশোধিত হলে ফ্ল্যাটের সংখ্যা বাড়বে এবং সাধারণ মানুষ সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে।’

সোমবার (২১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক শেষে এসব কথা জানান তিনি।

শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, “আগের নগর বিধিমালার কিছু আইনের কারণে আবাসন বা ফ্ল্যাটের কাজ এগোচ্ছে না। বিশেষ করে ‘ফার’ (ফ্লোর এরিয়া রেশিও) নিয়মের জটিলতার কারণে ল্যান্ড ডেভেলপাররা হাউজিং করতে পারছেন না।

বিশেষজ্ঞরা বিষয়টি পর্যালোচনা করছেন।”

তিনি বলেন, ‘একটি ড্যাপ বিধিমালা ও অন্যটি নগর গৃহায়ণ বিধিমালা–এই দুটি আইনি রূপ পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। আশা করা যায়, আগামী সভার আগেই এটি পাস হয়ে যাবে। বিধিমালা সংশোধিত হলে ফ্ল্যাটের সংখ্যা বাড়বে এবং সাধারণ মানুষ সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে।

ওয়ান-স্টপ সার্ভিসে মিলবে রাজউকের প্ল্যান

শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্ল্যান বা নকশা অনুমোদনের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ওয়ান-স্টপ সার্ভিস চালু করা হচ্ছে। একই সঙ্গে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মেয়াদ ও বাজেট বাড়ানোর যে প্রবণতা রয়েছে, সেটি আর করতে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘ভোগান্তি কমাতে ওয়ান-স্টপ সার্ভিস চালুর প্রস্তাব দিয়েছেন সচিব মহোদয়। মন্ত্রী ও রাজউক চেয়ারম্যান এতে সম্মতি জানিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘বিগত দিনে মানুষের যে ভোগান্তি হয়েছে, এই সরকার তা হতে দেবে না।

রাজউকের প্ল্যান পাস করতে গিয়ে ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে বছর বছর ঘুরতে হতো সাধারণ মানুষকে। এতে দেশের উন্নয়ন ব্যাহত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট পেশাজীবীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন।’

নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে, যেন এক জায়গায় আবেদন করেই মানুষ দ্রুত সময়ে তাদের প্ল্যান হাতে পেয়ে যান।

জবাবদিহি নিশ্চিতে কঠোর কমিটি

প্রকল্পের কাজ নিয়ে গাফিলতি ও ঠিকাদারদের বাজেট ও মেয়াদ বাড়ানোর পাঁয়তারা প্রসঙ্গে এই সংসদ সদস্য বলেন, ‘জবাবদিহি নিশ্চিত করতেই সংসদীয় স্থায়ী কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা প্রতিটি প্রকল্প পরিদর্শন ও পর্যবেক্ষণ করে এর যৌক্তিকতা যাচাই করব। কোনো ধরনের অস্বচ্ছতা বা দুর্নীতি পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান আর কোনোভাবেই অযথা মেয়াদ বাড়ানোর সুযোগ পাবে না।’

শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, ‘প্রধানমন্ত্রী যেভাবে স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে কাজ করতে চান, আমরা কর্মকর্তাদের সেভাবেই নির্দেশনা দিয়েছি।’

অপরিকল্পিত নগরায়ন রোধ

অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ভবনগুলোর বিষয়ে শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, ‘অপরিকল্পিত নগরায়ন বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে যারা নিয়ম মেনে ভবন নির্মাণ করেছেন কিন্তু প্ল্যান পাস করেননি, তাদের রাজউকের বিধিমোতাবেক নির্দিষ্ট জরিমানা বা সাজা দিয়ে বৈধ করে দেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়েছে।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

সস্তায় মানুষ ফ্ল্যাট কিনতে পারবে : শেখ মজিবুর রহমান ইকবাল

আপডেট সময় ১০:৫০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬