ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

সাইবার সুরক্ষা আইনে মতপ্রকাশ নিয়ন্ত্রণের ঝুঁকি রয়েছে : এইচআরএসএস

সাইবার অপরাধ প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন হলেও সাইবার নিরাপত্তার নামে নাগরিকের সাংবিধানিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তা সংকুচিত করা যাবে না বলে মনে করছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, সরকার প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ায় কিছু ইতিবাচক বিষয় থাকলেও কয়েকটি অস্পষ্ট ও অতিরিক্ত বিস্তৃত বিধান নতুন করে মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানায় এইচআরএসএস।

সংগঠনের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সাইবার নিরাপত্তা আইন নাগরিকের অধিকার রক্ষার একটি মাধ্যম; মতপ্রকাশ নিয়ন্ত্রণের অজুহাত নয়। অথচ বর্তমান খসড়া চূড়ান্ত হলে সাইবার অপরাধ দমনের পাশাপাশি মতপ্রকাশ নিয়ন্ত্রণ, সাংবাদিক হয়রানি ও ভিন্নমত দমনের সুযোগ তৈরি হতে পারে। এমনকি দেশের অখণ্ডতা, নিরাপত্তা, জনশৃঙ্খলা, রাষ্ট্রের ভাবমূর্তি কিংবা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হওয়ার ‘আশঙ্কা’র মতো ব্যাপক শব্দ ব্যবহার মামলা ও গ্রেপ্তারের অপব্যবহারের সুযোগ তৈরি হবে।

তাই প্রস্তাবিত সংশোধনী সংবিধানের ৩৯ অনুচ্ছেদ, ন্যায়বিচারের নীতি ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে।

বিবৃতিতে প্রস্তাবিত গুজব ও অপতথ্যবিষয়ক বিধান নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, ২০০৬ সালের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন এবং ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইনের বিভিন্ন অস্পষ্ট ও ব্যাপক ক্ষমতাসম্পন্ন ধারা অতীতে সাংবাদিক, লেখক, শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, মানবাধিকারকর্মীসহ সাধারণ নাগরিকের বিরুদ্ধে ব্যবহারের অভিযোগ রয়েছে। নতুন খসড়ায় গুজব ও অপতথ্য প্রচারের জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বা ৪০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের প্রস্তাব রয়েছে।

ইচআরএসএসের মতে, ‘অযাচাইকৃত’, ‘মিথ্যা’, ‘বিকৃত’ বা ‘বিভ্রান্তিকর’ তথ্যের সংজ্ঞা ও প্রয়োগের সীমা স্পষ্ট না হলে সাংবাদিকতা ও মানবাধিকার পর্যবেক্ষণ বাধাগ্রস্ত হতে পারে।

বিবৃতিতে নারী ও শিশু সুরক্ষার জন্য ব্যবহৃত ধারায় মানহানি, হেয়প্রতিপন্নকরণ ও বুলিং যুক্ত করার বিষয়েও আপত্তি জানিয়েছে এইচআরএসএস। বলা হয়েছে, রাজনৈতিক সমালোচনা, ব্যঙ্গ, কার্টুন, প্রতিবাদী বক্তব্য কিংবা সামাজিক বিতর্ককে ‘হেয়প্রতিপন্ন’ হিসেবে বিবেচনা করে ফৌজদারি মামলা করার সুযোগ তৈরি হলে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া কনটেন্ট শেয়ার করাকেও প্রচার হিসেবে গণ্য এবং সহায়তার শাস্তি মূল অপরাধের সমান করার প্রস্তাব করা হয়েছে। যা নতুন সংকট তৈরি করতে পারে।

এই অবস্থায় প্যারোডি, কার্টুন, ব্যঙ্গ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্মিত কনটেন্টের ক্ষেত্রে উদ্দেশ্য, জ্ঞান ও ক্ষতির মাত্রা বিবেচনায় পৃথক দায় নির্ধারণের দাবি জানানো হয়েছে।

কনটেন্ট ব্লক করার ক্ষেত্রে বিচারিক অনুমোদন এবং স্বাধীন আদালত বা ট্রাইব্যুনালে আপিলের সুযোগ রাখার দাবি জানিয়েছে এইচআরএসএস। একই সঙ্গে কোম্পানির নিবন্ধন বা লাইসেন্স বাতিলের মতো প্রশাসনিক ক্ষমতার ক্ষেত্রে লিখিত কারণ, নোটিশ ও স্বাধীন বিচারিক পর্যালোচনার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

বিবৃতিতে সাইবার সুরক্ষা কাউন্সিলের গঠন নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটি। কাউন্সিলকে স্বাধীন, বহুপক্ষীয় ও দলনিরপেক্ষ করার পাশাপাশি সাংবাদিক, মানবাধিকারকর্মী, আইনজীবী, প্রযুক্তিবিদ ও শিক্ষাবিদদের স্বচ্ছ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।

এইচআরএসএসের পক্ষ থেকে ৯ দফা দাবি তুলে ধরে বলা হয়েছে, গুজব ও অপতথ্যবিষয়ক ধারা পুনর্বিবেচনা বা প্রত্যাহার, অস্পষ্ট শব্দের পরিবর্তে নির্দিষ্ট সংজ্ঞা, সাংবাদিকতা ও জনস্বার্থভিত্তিক মতপ্রকাশের সুরক্ষা, বেআইনি গ্রেপ্তার ও ক্ষমতার অপব্যবহারের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ এবং আইন চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে অর্থবহ পরামর্শ করতে হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

সাইবার সুরক্ষা আইনে মতপ্রকাশ নিয়ন্ত্রণের ঝুঁকি রয়েছে : এইচআরএসএস

আপডেট সময় ০৪:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬