ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

আইনশৃঙ্খলা রক্ষায় দেশের বিভিন্ন স্থানে বিশেষ চেকপোস্ট, গ্রেপ্তার ৬

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ চেকপোস্ট কার্যক্রমে ২৮ হাজার ৫টি গাড়ি ও মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত দুই ঘণ্টার অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া ১ হাজার ১৪টি গাড়ি ও ১ হাজার ১২৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা করা হয়েছে।

মঙ্গলবার রাতে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের সংশ্লিষ্ট ইউনিটের চেকপোস্ট সংক্রান্ত তথ্য অনুযায়ী, মেট্রোপলিটন ও জেলা পর্যায়ে মোট ১ হাজার ৬৩৭টি চেকপোস্ট পরিচালনা করা হয়। এসব চেকপোস্টে ২২ হাজার ৮টি গাড়ি এবং ২৮ হাজার ৫টি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়।

অভিযানে মোট ১ হাজার ১৪টি গাড়ি ও ১ হাজার ১২৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীর ঢাকা মহানগরীতে ২১৫টি চেকপোস্ট পরিচালনা করা হয়। এসব চেকপোস্টে ৩ হাজার ৭৪৮টি গাড়ি ও ৪ হাজার ৭৮৭টি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। গাড়ির বিরুদ্ধে ১৬৭টি এবং মোটরসাইকেলের বিরুদ্ধে ৩১৭টি প্রসিকিউশন মামলা করা হয়েছে।

চট্টগ্রামে ২৬৯টি চেকপোস্টে ৫ হাজার ৪৫৯টি গাড়ি ও ৪ হাজার ৮৯৬টি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় ৩৭২টি গাড়ি ও ২৪৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা করা হয়।

খুলনায় ২১৫টি চেকপোস্টে ১ হাজার ৫০৮টি গাড়ি এবং ২ হাজার ৬৩৪টি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। ১৩২টি গাড়ি ও ৪২টি মোটরসাইকেলের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা করা হয়েছে।

রাজশাহীতে ১১৯টি চেকপোস্টে ১ হাজার ৩৩৬টি গাড়ি ও ২ হাজার ৬০১টি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়। পরে তাকে ২৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

ময়মনসিংহে ৬৭টি চেকপোস্টে ১ হাজার ২৮১টি গাড়ি ও ১ হাজার ৬১৮টি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় গাঁজাসহ একজনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।

এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় মাদক ও অবৈধ মালামাল উদ্ধারের ঘটনায় অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্রধারী ও অপরাধীদের শনাক্তে এ ধরনের বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

আইনশৃঙ্খলা রক্ষায় দেশের বিভিন্ন স্থানে বিশেষ চেকপোস্ট, গ্রেপ্তার ৬

আপডেট সময় ১০:২৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬