ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মুরগি কাটার সময় পেটে পাওয়া ডিম খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ Logo গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম Logo রুশ সেনাদের মনোবল বাড়াতে ইউক্রেনে রাজপুত্রের দেহাবশেষ পাঠাল রাশিয়া Logo ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী Logo নববধূর ‘আত্মহত্যা’:রিমান্ড শেষে কারাগারে স্বামী রাহাত Logo সুন্দরবনে ট্যুরিজম কেন্দ্রে ঢুকে পড়ল বাঘ, হুইসেল বাজিয়ে ফেরানো হলো বনে Logo নদীগর্ভে বিলীন বহেরচর গ্রাম, রাস্তার ওপর ঘরহারা পরিবারের বসবাস Logo ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী Logo হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট ১০১২ Logo মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় এমন আইন হবে না : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় এমন কোনো আইন হবে না বলে আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, ‘আমরা চাই না, এমন কোনো আইন হোক, যে আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়।

কারও কণ্ঠ দমনের চেষ্টা হবে না।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এসব কথা বলেন মন্ত্রী।

সাইবার সুরক্ষা সংশোধন আইন, ২০২৬-এর খসড়া নিয়ে গণমাধ্যমের অংশীজনদের মতামত ও পরামর্শ নিতে সরকার এ কলসানটেশন সভার আয়োজন করে।

সভায় তথ্যমন্ত্রী বলেন, ‘কীভাবে ব্যাক্তিগত গুজব এবং বিভ্রান্তিকর কনটেন্ট বন্ধ করা যায়, সেটি নিয়ে কথা হয়েছে।

একটি ভালো আইন যেন করা যায় সেই চেষ্টা করছি।’ এছাড়া গত ১৭ বছরে ডিজিটাল মাধ্যমে এবং সংবাদ মাধ্যমকে গলা টিপে ধরা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

খসড়া আইনের বিভিন্ন ধারা নিয়ে সভায় নিজেদের মতামত তুলে ধরেন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা।

এসময় সাইবার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার সমুন্নত রাখতে বিভিন্ন পরামর্শ দেন অংশীজনরা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মুরগি কাটার সময় পেটে পাওয়া ডিম খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় এমন আইন হবে না : তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৩:৩৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬