ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামী রিমান্ডে Logo সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo একসাথে নেই সৃজিত-মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন নিজেই Logo যুক্তরাষ্ট্রের নজরদারি এড়িয়ে প্রায় ৯ বিলিয়ন ডলার স্থানান্তর করেছে ইরান Logo দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, আসামি মঞ্জুরুল রিমান্ডে Logo দীর্ঘ আইনি লড়াইয়ের পর জমির দখল বুঝিয়ে পেলেন লিপি রাণী সরকার Logo কুষ্টিয়ায় নৈশপ্রহরীদের বেঁধে স্বর্ণের দোকানসহ ৫ প্রতিষ্ঠানে ডাকাতি Logo ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo মৈত্রী এক্সপ্রেস নিয়ে খুব শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার Logo আওয়ামী লীগ-অন্তর্বর্তীসহ বর্তমান সরকারের দুর্নীতির হিসাব খতিয়ে দেখবে সরকারি হিসাব কমিটি: তাহের

বাঁধনের ওপর ‘আওয়ামী সন্ত্রাসীদের’ হামলা, ব্যবস্থা নিচ্ছে সরকার

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মীদের মাধ্যমে হেনস্তার শিকার হয়েছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

স্থানীয় সময় সোমবার রাতে লাইভে এ অভিযোগ জানান তিনি।

পরে এ ঘটনার প্রতিকার চেয়ে স্থানীয় থানায় অভিযোগও করেন তিনি। ঘটনার সময় তার ভাইয়ের ছোট সন্তান তার সঙ্গে ছিল বলে জানা যায়।

এদিকে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এ ঘটনা কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না।

তথ্য উপদেষ্টা বলেন, আজমেরী হক বাঁধনের ওপর হামলা হয়েছে। আমরা ভিডিও দেখেছি। যারা হামলা করেছেন, তারাও নিজেরা ভিডিও করে এটা প্রকাশ করেছেন। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা ওই দেশে যা যা নেওয়া যায়, এটার প্রসেস (প্রক্রিয়া) শুরু হয়েছে।

আমরা অবশ্যই এটা ছেড়ে দেব না। এটা কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ছাত্রলীগকর্মী দাবি করা একদল ব্যক্তি বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করছেন। এ ছাড়া বাঁধনের ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন। এ সময় ‘পানি ও পচা ডিম’ নিক্ষেপ করা হয়।

বাঁধন জানান, ‘২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন সমর্থনের কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন নেতাকর্মী এ ঘটনা ঘটিয়েছেন।’ হামলার সময় তার সঙ্গে থাকা তার ভাইয়ের ছোট ছেলে ভয় পেয়ে চিৎকার করছিল।

হামলাকারীরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়েছিল দাবি করে বাঁধন আরো বলেন, তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলা হয়। এ সময় তারা ঘটনাটি ভিডিও ধারণ ও লাইভ করছিল বলেও অভিযোগ করেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামী রিমান্ডে

বাঁধনের ওপর ‘আওয়ামী সন্ত্রাসীদের’ হামলা, ব্যবস্থা নিচ্ছে সরকার

আপডেট সময় ০৩:০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬