ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ Logo আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক Logo জ্ঞান ফেরার পর থেকে মির্জা আব্বাস দেশে ফেরার জন্য অস্থির হয়ে আছে Logo শজিমেক হাসপাতালে মারামারির ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬ Logo চাঁদাবাজিতে বাধা দেওয়ায় পাউবো’র প্রকৌশলীকে পিটিয়ে জখম Logo ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ৩০০০ ছাড়িয়েছে Logo রংপুরে ৪ খুনের নেপথ্যে পূর্বপরিকল্পনা ছিল কি না খতিয়ে দেখছে ডিবি Logo ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ জনের মৃত্যু Logo প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন: প্রেস সচিব Logo লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা

তিউনিসিয়ায় ভয়াবহ দাবানল, নিরাপদে সরিয়ে নেওয়া হলো শতাধিক পরিবারকে

তিউনিসিয়ার মধ্যাঞ্চলীয় কাইরুয়ান ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিলিয়ানা প্রদেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিরাপত্তার স্বার্থে শতাধিক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

তিউনিসিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ট্যাপের বরাতে জানা গেছে, কাইরুয়ানের এল উয়েসলাতিয়া জেলার কাইতুন পর্বত এলাকায় আগুনের তীব্রতা বাড়লে প্রায় ১০০ পরিবারকে সরিয়ে নেওয়া হয়। দাবানলের সূত্রপাত মূলত সিলিয়ানা অঞ্চলের বারগু পর্বত এলাকায়। পরে প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত কাইরুয়ানের দিকে ছড়িয়ে পড়ে। বাতাসের তীব্রতার কারণে আগুন খুব দ্রুত বসতি এলাকার কাছাকাছি পৌঁছে গেলে স্থানীয় প্রশাসন দ্রুত পরিবারগুলোকে সরিয়ে নিয়ে একটি স্কুলে আশ্রয়ের ব্যবস্থা করে।

সিলিয়ানার কৃষি উন্নয়নবিষয়ক আঞ্চলিক কমিশনার জামাল আল-ফারচিচি জানান, প্রচণ্ড বাতাসের কারণে বুলেমান পাহাড়ের আগুন ছড়িয়ে পড়ে সিলিয়ানা ও কাইরুয়ানের সীমান্তঘেঁষা বারগু জেলার আইন বুসাদিয়া এলাকায় পৌঁছেছে। সেখান থেকেও বেশ কিছু পরিবারকে উদ্ধার করে সামার ক্যাম্প ও প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এই দাবানলে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

দাবানল নিয়ন্ত্রণে স্থলভাগের পাশাপাশি আকাশপথেও অভিযান চালানো হচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকায় আগুন নেভাতে সামরিক বাহিনীর দুটি বিমান মোতায়েন করা হয়েছে। এ ছাড়া জাগুয়ান, কাইরুয়ান ও কেফ প্রদেশ থেকে অতিরিক্ত অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

এর আগে রোববার আরও ১০টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ সময় দাবানলের আতঙ্ক ও তীব্র ধোঁয়ায় ১৮ জন অসুস্থ হয়ে পড়লে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আবহাওয়া সংক্রান্ত সংস্থা তিউনিসিয়ান অবজারভেটরি অব ওয়েদার অ্যান্ড ক্লাইমেট জানিয়েছে, দেশটিতে বর্তমানে নজিরবিহীন তাপপ্রবাহ চলছে। কাইরুয়ানে সর্বোচ্চ ৪৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই তীব্র তাপপ্রবাহ ও প্রবল বাতাস দাবানল ছড়িয়ে পড়ার অন্যতম কারণ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

তিউনিসিয়ায় ভয়াবহ দাবানল, নিরাপদে সরিয়ে নেওয়া হলো শতাধিক পরিবারকে

আপডেট সময় ০৪:০০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬