ঢাকা ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo একসাথে নেই সৃজিত-মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন নিজেই Logo যুক্তরাষ্ট্রের নজরদারি এড়িয়ে প্রায় ৯ বিলিয়ন ডলার স্থানান্তর করেছে ইরান Logo দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, আসামি মঞ্জুরুল রিমান্ডে Logo দীর্ঘ আইনি লড়াইয়ের পর জমির দখল বুঝিয়ে পেলেন লিপি রাণী সরকার Logo কুষ্টিয়ায় নৈশপ্রহরীদের বেঁধে স্বর্ণের দোকানসহ ৫ প্রতিষ্ঠানে ডাকাতি Logo ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo মৈত্রী এক্সপ্রেস নিয়ে খুব শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার Logo আওয়ামী লীগ-অন্তর্বর্তীসহ বর্তমান সরকারের দুর্নীতির হিসাব খতিয়ে দেখবে সরকারি হিসাব কমিটি: তাহের Logo ‘ওরা বড্ড জঘন্য’— ইপিএল থেকে ফিরে লা লিগার দল নিয়ে রদ্রি Logo আগাথা ক্রিস্টির সৃষ্টি ‘পোয়ারো’ এবার নতুন রূপে পর্দায়

আওয়ামী লীগ-অন্তর্বর্তীসহ বর্তমান সরকারের দুর্নীতির হিসাব খতিয়ে দেখবে সরকারি হিসাব কমিটি: তাহের

আওয়ামী লীগ সরকারের ১৭ বছরসহ অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকারের আমলে সংঘটিত সম্ভাব্য দুর্নীতির পরিমাণ খতিয়ে দেখবে জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি। দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কোথাও কোনো দুর্নীতি হয়ে থাকলে তা খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কমিটির পক্ষ থেকে সরকারের কাছে যেসব সুপারিশ পাঠানো হবে, সরকার সেগুলো মানতে বাধ্য। অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করে সেগুলো নিয়ে কাজ করা হবে।

বৈঠকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়ে উত্থাপিত আটটি আপত্তি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান কমিটির সভাপতি। তিনি বলেন, বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ বিষয়ে একজন সংসদ সদস্যের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

একসাথে নেই সৃজিত-মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন নিজেই

আওয়ামী লীগ-অন্তর্বর্তীসহ বর্তমান সরকারের দুর্নীতির হিসাব খতিয়ে দেখবে সরকারি হিসাব কমিটি: তাহের

আপডেট সময় ০৩:১৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬