ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফেসুবক ট্রেন্ডে আশির দশকের লুক, গা ভাসালেন তারকারাও Logo নাসিরুদ্দিন পাটোয়ারীর নোংরা ভাষার জবাব নোংরা ভাষায় দেওয়া আমার ঠিক হয়নি: রাশেদ খাঁন Logo আজ নতুন আইফোন আনছে অ্যাপল, বিনাখরচে অনলাইনে দেখা যাবে অনুষ্ঠান Logo ৫ বছরে আফ্রিকায় আশ্রয় চেয়েছে ৬০ হাজারের বেশি বাংলাদেশি Logo গর্ভবতী কর্মীদের সঙ্গে বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা Logo ভারতকে হারাতে এবার সর্বস্ব নিংড়ে দিতে চান জ্যোতিরা Logo ফিবোনাচ্চি অলিম্পিয়াডে সোনারগাঁও ইউনিভার্সিটির তিনটি জাতীয় পদক অর্জন Logo সিংড়ায় অবৈধভাবে সার মজুদ, ৪ ব্যবসায়ীকে কারাদণ্ড Logo কানাডার মদ-দুধ নিষিদ্ধ করলেন ট্রাম্প Logo রবার্ট ডাউনি জুনিয়রের ক্যারিয়ারের মোড় ঘুরিয়েছিল যে সিনেমা

আবেগ প্রকাশে ছেলে-মেয়ে পার্থক্য নেই, কাঁদতে ইচ্ছা করলে ছেলেরাও কাঁদবে

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান মনে করেন, আবেগ প্রকাশের ক্ষেত্রে ছেলে-মেয়ের মধ্যে কোনো পার্থক্য থাকা উচিত নয়। বিশেষ করে ছেলেদের ছোটবেলা থেকেই নিজেদের অনুভূতি প্রকাশের সুযোগ দেওয়া জরুরি বলে মনে করেন তিনি। নিজের দুই ছেলেকেও তাই কাঁদতে বা আবেগ প্রকাশ করতে কখনো বাধা দেন না কারিনা।

মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে পুরুষদের আবেগ নিয়ে কথা বলতে গিয়ে কারিনা বলেন, আমার ছেলেদেরও সব সময় বলি, কাঁদতে ইচ্ছা করলে কাঁদবে। তোমার ভেতরে যে অনুভূতি তৈরি হচ্ছে, সেটাকে অনুভব করা এবং বোঝা জরুরি।

কারিনার মতে, শুধু মেয়েরাই বেশি সংবেদনশীল—এমন ধারণা ঠিক নয়। পুরুষদেরও নিজেদের আবেগ প্রকাশ করার প্রয়োজন রয়েছে। বর্তমানে অনেক পুরুষই নিজেদের সংবেদনশীলতা প্রকাশ করতে দ্বিধা করেন না বলেও মন্তব্য করেন তিনি।

কারিনা বলেন, আমরা অনেক সময় ভাবি, মেয়েরাই বেশি সংবেদনশীল, কিন্তু বিষয়টা আসলে তা নয়। এখন এমন অনেক পুরুষ আছেন, যারা নিজেদের সংবেদনশীলতা প্রকাশ করতে দ্বিধা করেন না। কোনো মেয়ের সামনে কিংবা নিজের মায়ের সামনে কাঁদতেও তারা সংকোচ বোধ করেন না।

দুই ছেলের মা হিসেবে সন্তানদের বেড়ে ওঠা নিয়ে নিজের ভাবনাও তুলে ধরেন কারিনা। তার কাছে সন্তানদের নিরাপদ রাখার পাশাপাশি ভালো ও সহানুভূতিশীল মানুষ হিসেবে গড়ে তোলাও গুরুত্বপূর্ণ।

অভিনেত্রী বলেন, শেষ পর্যন্ত আমি দুই ছেলের মা। তাই স্বাভাবিকভাবেই সব সময় একটা ভয় কাজ করে। একজন মা হিসেবে তো চাই, সন্তানদের জন্য নিজের সেরাটা করতে। তাদের নিরাপদ রাখতে চাই, একই সঙ্গে দায়িত্বশীল মানুষ হিসেবেও গড়ে তুলতে চাই।

কারিনার মতে, শিশুদের নিজেদের আবেগ অনুভব করতে এবং তা প্রকাশ করতে দেওয়া তাদের বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ অংশ। তিনি চান, তার ছেলেরা যেন অন্যের অনুভূতিও বুঝতে শেখে। এ জন্য পুরুষদের মধ্যে আরও বেশি সহানুভূতিশীল হওয়ার প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি।

মেঘনা গুলজারের ‘দায়রা’ ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন কারিনা। ছবিতে তার সঙ্গে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন। থ্রিলারধর্মী ছবিটি আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ফেসুবক ট্রেন্ডে আশির দশকের লুক, গা ভাসালেন তারকারাও

আবেগ প্রকাশে ছেলে-মেয়ে পার্থক্য নেই, কাঁদতে ইচ্ছা করলে ছেলেরাও কাঁদবে

আপডেট সময় ১২:৩৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬