ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামী রিমান্ডে Logo সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo একসাথে নেই সৃজিত-মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন নিজেই Logo যুক্তরাষ্ট্রের নজরদারি এড়িয়ে প্রায় ৯ বিলিয়ন ডলার স্থানান্তর করেছে ইরান Logo দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, আসামি মঞ্জুরুল রিমান্ডে Logo দীর্ঘ আইনি লড়াইয়ের পর জমির দখল বুঝিয়ে পেলেন লিপি রাণী সরকার Logo কুষ্টিয়ায় নৈশপ্রহরীদের বেঁধে স্বর্ণের দোকানসহ ৫ প্রতিষ্ঠানে ডাকাতি Logo ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo মৈত্রী এক্সপ্রেস নিয়ে খুব শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার Logo আওয়ামী লীগ-অন্তর্বর্তীসহ বর্তমান সরকারের দুর্নীতির হিসাব খতিয়ে দেখবে সরকারি হিসাব কমিটি: তাহের

দীর্ঘ আইনি লড়াইয়ের পর জমির দখল বুঝিয়ে পেলেন লিপি রাণী সরকার

জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, মামলা-মোকদ্দমা আর আইনি জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে আদালতের ডিক্রিপ্রাপ্ত ৬০ শতাংশ জমির দখল বুঝে পেলেন লিপি রাণী সরকার।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গেরাপচা এলাকার খুজিউরা মৌজায় এ দখল হস্তান্তর কার্যক্রম পরিচালিত হয়।

জানা গেছে, জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে লিপি রাণী সরকার নালিতাবাড়ী সিনিয়র সিভিল জজ আদালতে ২০১৫ সালে মামলা করেন। বিচারিক প্রক্রিয়া শেষে মামলায় তার পক্ষে ডিক্রি দেওয়া হয়।

এসময় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, পুলিশের একটি দল এবং শেরপুর জজ কোর্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের ডিক্রি অনুযায়ী জমির দখল ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন লিপি রাণী সরকার ও তার পরিবারের সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী দখল বুঝিয়ে দেওয়ার কার্যক্রমের প্রতিবেদন প্রস্তুত করে তা সংশ্লিষ্ট আদালতে দাখিল করা হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামী রিমান্ডে

দীর্ঘ আইনি লড়াইয়ের পর জমির দখল বুঝিয়ে পেলেন লিপি রাণী সরকার

আপডেট সময় ০৩:৪৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬