ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দাবানলের বিষাক্ত ধোঁয়ায় নাকাল ইন্দোনেশিয়া, বৃষ্টির জন্য হাহাকার Logo দেড় বছর পর কিম সু-হিউন ফিরছেন উপস্থাপক হিসেবে Logo ভারতে যাওয়ার সময় আখাউড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার Logo ‘পূর্ণ সম্মান রেখেই বলছি, আমাদের লক্ষ্য কেবল রিয়াল মাদ্রিদ’—মরিনহো প্রসঙ্গে লাউতারো Logo স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামী রিমান্ডে Logo সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo একসাথে নেই সৃজিত-মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন নিজেই Logo যুক্তরাষ্ট্রের নজরদারি এড়িয়ে প্রায় ৯ বিলিয়ন ডলার স্থানান্তর করেছে ইরান Logo দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, আসামি মঞ্জুরুল রিমান্ডে Logo দীর্ঘ আইনি লড়াইয়ের পর জমির দখল বুঝিয়ে পেলেন লিপি রাণী সরকার

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামী রিমান্ডে

রাজধানীর শ্যামপুরে গৃহবধু আফরা খানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী মো. রাহাত হোসেনকে (২২) দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে এ আবেদন করেন। এরপরে তার পক্ষে আইনজীবী সৈয়দ নজরুল ইসলামসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। অপর দিকে বাদীপক্ষের আইনজীবী আকতার হোসেন সোহেল রিমান্ডের পক্ষে যৌক্তিকতা তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় গ্রেপ্তার হয়ে আসামির মা-বাবা ভাইসহ তিনজন বর্তমানে জামিনে আছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায় , চলতি বছরের ৮ মে রাহাতের সঙ্গে আফরা খাতুনের বিয়ে হয়। বিয়ের তিন মাস পর থেকেই যৌতুক ও পারিবারিক বিষয় নিয়ে আফরার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন রাহাত। গত ২০ আগস্ট ভোরে শ্যামপুরের ডিআইটি প্লট এলাকার বাসা থেকে গুরুতর অবস্থায় আফরাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা লাকী আক্তার বাদী হয়ে শ্যামপুর মডেল থানায় হত্যা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলার পরবর্তীতে আসামি রাহাতকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২২ আগস্ট তাকে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। মামলার সুষ্ঠু তদন্ত ও রহস্য উদঘাটনের জন্য আজ তার সাত দিনের রিমান্ড আবেদন করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, নিহত কিশোরী রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত মনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

রিমান্ড শুনানিকে কেন্দ্র করে নিহত কিশোরীর স্বজনেরা আদালতের সামনে অবস্থান করেন। আসামিকে উদ্দেশ্য করে ‘বিচার চাই’ বলে বারবার স্লোগান দিতে থাকেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দাবানলের বিষাক্ত ধোঁয়ায় নাকাল ইন্দোনেশিয়া, বৃষ্টির জন্য হাহাকার

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামী রিমান্ডে

আপডেট সময় ০৪:৪৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬