ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা Logo চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগে চুক্তি, কর্মসংস্থান হবে ২২৩০ জনের Logo জুবিনের জন্মদিনে পুরনো ছবি দিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট Logo টঙ্গীতে শ্রমিক-পুলিশের মধ্যে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo চতুর্থ দিনের শুরুতেই লিড নিলো দক্ষিণ আফ্রিকা Logo দুই সপ্তাহ পরই আসছে ‘পঞ্চায়েত ৫’ Logo থাইল্যান্ডে নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব Logo শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের Logo কুমিল্লায় ৭২ ঘণ্টার বিশেষ অভিযান, আটক ৫৪৪ Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

বিয়েবাড়িতে নেচে টাকা কামান ‘আশিকী’র অভিনেতা

একসময় বলিউডের জনপ্রিয় অভিনেতা ছিলেন তিনি। ‘আশিকী’, ‘জুনুন’ ও ‘ফির তেরি কাহানি ইয়াদ আয়ি’র মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন রাহুল রায়।

তবে ২০২০ সালে ব্রেন স্ট্রোকের পর বদলে যায় তার জীবন। দীর্ঘ সময় কাজের বাইরে থাকার পাশাপাশি বর্তমানে আর্থিক সংকটের মধ্য দিয়েও যেতে হচ্ছে এই অভিনেতাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেছেন রাহুল। তিনি জানান, অর্থের প্রয়োজনেই বিভিন্ন ধরনের কাজ করছেন।

এমনকি বিয়ের অনুষ্ঠানেও নাচেন তিনি। এসব অনুষ্ঠান থেকে কখনো ২ লাখ, আবার কখনো ৪ লাখ টাকা পর্যন্ত আয় করেন বলে জানান অভিনেতা।

রাহুল বলেন, ২০২০ সালে ব্রেন স্ট্রোক হওয়ার পর তার জন্য কাজ পাওয়া কঠিন হয়ে পড়ে। এরপর প্রায় পাঁচ বছর অনেকটা বিরতির মধ্যেই কেটেছে।

এই সময়ে মূলত সুস্থ হয়ে ওঠার চেষ্টা করেছেন তিনি। এখন আবার ধীরে ধীরে অভিনয়ে ফিরছেন এবং আরো কাজ করতে চান।

বিয়ের অনুষ্ঠানে নাচার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে কটাক্ষও শুনতে হয়েছে। তবে রাহুলের দাবি, বাইরে থেকে বিষয়টি সহজ মনে হলেও এ ধরনের কাজ করাও যথেষ্ট পরিশ্রমের। আর্থিক প্রয়োজন থেকেই তিনি এসব কাজ করছেন।

এদিকে একটি আইনি মামলাতেও জড়িয়ে রয়েছেন রাহুল ও তার ভাই। অভিনেতার ভাষ্য অনুযায়ী, মামলাটির আর্থিক অঙ্ক প্রায় ৩০ লাখ টাকা। সেটি মিটিয়ে ফেলতে ভাইয়ের সঙ্গে কাজ করছেন তিনি।

রাহুল আরো জানান, বিবাহবিচ্ছেদের সময় নিজের সম্পত্তি স্ত্রীকে দিয়ে দিয়েছিলেন। ফলে বর্তমানে অনেকটা শূন্য থেকে জীবন ও ক্যারিয়ার নতুন করে গড়ে তুলছেন। ৬০ বছর বয়সে এসেও নিজের ‘সাম্রাজ্য’ আবার তৈরি করতে চান বলে জানান তিনি।

কঠিন সময়ে বলিউডের বেশ কয়েকজন তারকা তার পাশে দাঁড়িয়েছেন বলেও জানান রাহুল। তাদের মধ্যে রয়েছেন সালমান খান, কারিশমা কাপুর, রাবিনা ট্যান্ডন, ফারাহ খান, অর্চনা পুরান সিং ও পূজা ভাট। স্ট্রোকের পর তার চিকিৎসার খরচেও সালমান খান সহযোগিতা করেছিলেন বলে জানান অভিনেতা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা

বিয়েবাড়িতে নেচে টাকা কামান ‘আশিকী’র অভিনেতা

আপডেট সময় ০১:৩৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬