ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালে প্রাণহানি বেড়ে ৯৫, নিখোঁজ শত শত পর্যটক Logo রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ৬ চীনা নাগরিকসহ নিহত ৭ Logo গ্রিস উপকূলে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার Logo বিদিশার জামিন নামঞ্জুর Logo শিক্ষাকে বাংলাদেশ-চীন সম্পর্কের মূল চালিকাশক্তি করার আহ্বান মাহদী আমিনের Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ১৭, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ Logo পূর্বঘোষণা ছাড়াই বন্ধ জুলাই জাদুঘর, নোটিশ ঝুলিয়ে দায় এড়ানোর চেষ্টা Logo বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ির ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ Logo সব ধরনের ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ৬ চীনা নাগরিকসহ নিহত ৭

রাশিয়ার পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে নির্মাণাধীন একটি গ্যাস-রাসায়নিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন চীনের নাগরিক। এ ছাড়া দুর্ঘটনার পর থেকে এখনো আরও ৯ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) কমপ্লেক্স কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। 

কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, আগুনের ঘটনায় মোট ১৫২ জন মারাত্মক আহত ও দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসকদের পরামর্শে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারাত্মক আহত রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্য দূরবর্তী বিশেষায়িত হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে একটি জরুরি উদ্ধারকারী বিমান ও মেডিকেল টিম ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে।

আমুর গ্যাস-রাসায়নিক কমপ্লেক্সটি রাশিয়ার শিল্পপ্রতিষ্ঠান সিবুর এবং চীনের রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস কোম্পানি সিনোপেকের যৌথ অর্থায়নে নির্মিত একটি প্রকল্প। বিশ্বজুড়ে পলিথিন ও পলিপ্রোপিলিন উৎপাদনের অন্যতম বৃহৎ কেন্দ্র হিসেবে গড়ে তোলা এই কমপ্লেক্সটিতে এখনো আনুষ্ঠানিক উৎপাদন শুরু হয়নি; তবে দ্রুত তা চালুর প্রস্তুতি চলছিল। রাশিয়ার বড় অবকাঠামো প্রকল্পগুলোতে কাজের সূত্রে প্রচুর বিদেশি ও চীনা শ্রমিকদের নিয়মিত নিযুক্ত রাখা হয়।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে রাশিয়ার শক্তিশালী সংস্থাতদন্ত কমিটি। প্রতিষ্ঠানটিতে শিল্প নিরাপত্তা বিধি সঠিকভাবে মানা হয়েছিল কি না এবং আগুনের সুনির্দিষ্ট উৎস কী, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, আমুর গ্যাস-রাসায়নিক কমপ্লেক্সটি পুরোদমে চালু হলে এখান থেকে বছরে প্রায় ২৩ লাখ টন পলিথিন এবং ৪ লাখ টন পলিপ্রোপিলিন উৎপাদনের বৈশ্বিক সক্ষমতা তৈরি হওয়ার কথা রয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালে প্রাণহানি বেড়ে ৯৫, নিখোঁজ শত শত পর্যটক

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ৬ চীনা নাগরিকসহ নিহত ৭

আপডেট সময় ০৬:২১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬