নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ পরিচয়ধারীসহ বিভিন্ন মামলায় ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানা সূত্র জানায়, পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মাদক মামলায় তিনজন, পরোয়ানাভুক্ত চারজন, ভ্রাম্যমাণ আদালতের মামলায় ১২ জন, ভুয়া পুলিশ পরিচয় দেওয়ার অভিযোগে একজন, নিয়মিত মামলায় দুজন, নারী ও শিশু নির্যাতন মামলায় একজন এবং অন্যান্য মামলায় একজন রয়েছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, মাদক ও অপরাধমুক্ত সোনারগাঁ গড়ার লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ





























