ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি Logo নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতে ইসলামের অভিনন্দন Logo তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার Logo শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ উৎসব Logo নয় মাসের অভিযান শেষে যুক্তরাষ্ট্রে ফিরছে ইউএসএস আব্রাহাম লিংকন Logo রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী Logo মির্জা ফখরুলের শপথ ঘিরে বঙ্গভবনে প্রবেশ করছেন ৩ বাহিনীর প্রধান Logo রাজবাড়ীতে প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি, দায়ীদের বিরুদ্ধে মন্ত্রীর হুঁশিয়ারি Logo প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

রাজবাড়ীতে প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি, দায়ীদের বিরুদ্ধে মন্ত্রীর হুঁশিয়ারি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিজারিয়ান অপারেশনের সময় পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগে প্রসূতি কনিকা মণ্ডলের (২৯) মৃত্যুর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকালে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে নিহত কনিকা মণ্ডলের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসার অবহেলার কারণে একজন মায়ের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। বৃহস্পতিবার রাতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরো জানান, সরকার নিহতের পরিবারের পাশে থাকবে। এ সময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে কনিকার পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে স্বাস্থ্য খাতের মানোন্নয়ন ও কেন্দ্রগুলো আধুনিকায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ জুন ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন বাঘুটিয়া গ্রামের অশান্ত মণ্ডলের স্ত্রী কনিকা মণ্ডল।

অস্ত্রোপচারের পর থেকেই তার পেটে তীব্র ব্যথা ও ফোলাভাব দেখা দেয়।

শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩ জুলাই তাকে ঢাকার কল্যাণপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৭ জুলাই পরীক্ষার মাধ্যমে পেটে গজ থাকার বিষয়টি ধরা পড়ে এবং পুনরায় অস্ত্রোপচার করে তা অপসারণ করা হয়। দীর্ঘ দিন নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকার পর গত বুধবার রাতে মারা যান তিন সন্তানের জননী কনিকা।

স্বজনদের অভিযোগ, সিজারিয়ান অপারেশনের সময় সংশ্লিষ্ট চিকিৎসকদের চরম গাফিলতির কারণেই এই করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে।

তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পরিদর্শনকালে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার সামসুল হক, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমানসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

রাজবাড়ীতে প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি, দায়ীদের বিরুদ্ধে মন্ত্রীর হুঁশিয়ারি

আপডেট সময় ০৬:৫৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬